News Flash

  • Home
  • Uncategorized
  • এটিটিএফ ও এনএলএফটিনিষিদ্ধ ঃ শুনানী শুরু ট্রাইবুন্যালে
Image

এটিটিএফ ও এনএলএফটিনিষিদ্ধ ঃ শুনানী শুরু ট্রাইবুন্যালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারী৷৷ দিল্লি হাইকোর্টের বিচারপতি সুুরেশ কাইতকে নিয়ে বেআইনী কার্যকলাপ (প্রতিরোধ) ট্রাইবুন্যাল রাজ্যে এসেছে৷ মূলত নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন এনএলএফটি এবং এটিটিএফ এর বিরুদ্ধে গঠিত এই ট্রাইবুন্যাল শুনানীর জন্য আসে৷ শুক্রবার থেকে শুরু হয়েছে শুনানী৷ এদিন শুনানীতে অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব এবং পশ্চিম জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিংয়ের বক্তব্য লিপিবদ্ধ করেছে৷ ট্রাইবুন্যালের নেতৃত্বে রয়েছেন বিচারপতি সুরেশ কাইত ছাড়াও অ্যাডিশন্যাল সলিসিটর জেনারেল মাধবী গোরাডিলা ডিভান এবং আরও দুজন৷ রাজ্য সরকারের তরফে ট্রাইবুন্যালে প্রতিনিধিত্ব করেছেন আইনজীবী রতন দত্ত এবং রাজু দত্ত৷


প্রসঙ্গত, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক ২০১৮ সালের ৩ অক্টোবর গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স ও এদের সমস্ত গোষ্ঠী, শাখা সংগঠনগুলিকে বেআইনী সংগঠন বলে ঘোষণা করেছে৷ পরবর্তীকালে ২০১৮-এর ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রক আরও একটি গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দিল্লি হাইকোর্টের বিচারপতি সুুরেশ কাইতকে নিয়ে বেআইনী কার্যকলাপ (প্রতিরোধ) ট্রাইবুন্যাল গঠন করে৷ এই ট্রাইবুন্যাল এন এল এফ টি এবং এ টি টি এফ তথা শরিক গোষ্ঠীগুলিকে বেআইনী সংগঠন কিনা বিবেচনা করার উপযুক্ত কারণ আছে কিনা খতিয়ে দেখার ও রায় দেওয়ার জন্য গঠন করা হয়৷


সেই অনুযায়ী ২০১৮-এর ২৭ নভেম্বর এই ট্রাইবুন্যাল ৩০ দিনের মধ্যে তাদের অভিযোগ / উত্তর / লিখিত বক্তব্য পেশ করার জন্য এন এল এফ টি এবং এ টি টি এফ-কে কারণ দর্শানোর নোটিশ জারি করে৷ ২১-০১-২০১৯ তারিখের নির্দেশ অনুযায়ী ট্রাইবুন্যাল সিদ্ধান্ত নেয় যে সংশ্লিষ্ট পক্ষের সাক্ষ্য নেওয়ার জন্য ট্রাইবুন্যাল ০১-০২-২০১৯ থেকে ০৪-০২-২০১৯-এর মধ্যে আগরতলা সফরে আসবে৷ সেই মোতাবেক ট্রাইবুন্যাল এখানে আসে৷ ট্রাইবুন্যাল-এর বৈঠক আগরতলার স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত হবে ২-৩ ফেব্রুয়ারী৷ সেই অনুযায়ী শনিবার শুনানী শুনানী শুরু হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top