News Flash

  • Home
  • Uncategorized
  • বহুতল পাকা বাড়ি নির্মাণে বিল্ডিং রুলস সংশোধন করতে চলেছে রাজ্য সরকার
Image

বহুতল পাকা বাড়ি নির্মাণে বিল্ডিং রুলস সংশোধন করতে চলেছে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারী৷৷ বহুতল পাকা বাড়ি নির্মাণের লক্ষ্যে বিল্ডিং রুলস সংশোধন করতে চলেছে রাজ্য সরকার৷ ১০ তলা বা  তার অধিক তলা বিশিষ্ট বাড়ি নির্মাণের জন্যই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে৷ সংশোধনী তৈরি করে ফেলেছে নগরোন্নয়ন দপ্তর৷ খুব শীঘ্রই তা রাজ্য মন্ত্রিসভার কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে৷ শুক্রবার মহাকরণে একথা জানিয়েছেন নগরোন্নয়ন দপ্তরের প্রধান সচিব মনোজ কুমার৷ তাঁর কথায়, রাজ্য সরকারই ৬-৭ তলা বিশিষ্ট বহুতল নির্মাণের পরিকল্পনা নিয়েছে৷ আবাসন, সরকারী দপ্তর নতুনভাবে নির্মাণের ক্ষেত্রে  তা অন্তত ৬-৭ তলা বিশিষ্ট হবে৷

তাঁর দাবি, ত্রিপুরা বিল্ডিং রুলস’র সংশোধনীর খুব প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ কারণ, জমির অপ্রতুলতায় বহুতল ভবন বিশেষ কার্যকরী হিসেবে প্রমাণিত হয়েছে৷ রাজ্য সরকার চাইছে ১০ তলা বা তারও বেশি তলা বিশিষ্ট বাড়ি নির্মাণ করা যাক আগরতলায়৷ তাই, বিল্ডিং রুলসে সংশোধনী আনা হচ্ছে৷ তাঁর কথায়, সংশোধনী তৈরি করা হয়ে গিয়েছে৷ শীঘ্রই রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে৷

এদিন তিনি জানিয়েছেন, বস্তিবাসীদের পুনর্বাসনে ১০ তলা ভবন নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ কারণ, কেন্দ্রের কাছ অর্থ আদায় করার ক্ষেত্রে একটি আবাসনে অন্তত ৭৫০ পরিবারকে ঘর তৈরি করে দিতে হবে৷ সেক্ষেত্রে ১০ তলা বা তার বেশি তলা বিশিষ্ট বহুতল নির্মাণ করা সম্ভব হলে সেখানে বস্তিবাসীদের পুনর্বাসন সম্ভব হবে৷ হাউজিং বোর্ড সেই লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করেছে৷

সাথে তিনি যোগ করেন, পিপিপি মডেলে বেশ কয়েকটি প্রকল্প খুব শীঘ্রই শুরু করা হবে৷ নগরোন্নয়ন দপ্তর এবং স্মার্ট সিটি মিশনের অন্তর্গত ৪টি মেগা প্রকল্প পিপিপি মডেলে শুরু হবে৷ শহরের প্রাণকেন্দ্রে ওই প্রকল্পগুলি শুরু হচ্ছে বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top