News Flash

  • Home
  • Uncategorized
  • বিধায়ক সহ তিন নেতার উপর হামলার চেষ্টা, বিজেপিকে কাঠগড়ায় তুলল সিপিএম
Image

বিধায়ক সহ তিন নেতার উপর হামলার চেষ্টা, বিজেপিকে কাঠগড়ায় তুলল সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারী৷৷ বিধায়ক সহ নেতাদের উপর হামলার চেষ্টার অভিযোগ আনল সিপিএম রাজ্য সম্পাদকমন্ডলী৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে সোনামুড়া মহকুমার ধনপুর বিধানসভা কেন্দ্রের কাঁঠালিয়া ব্লকের কালীখোলায়৷ এই ঘটনার প্রেক্ষিতে সিপিএম দলের তরফ থেকে তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতি দেওয়া হয়েছে৷ বিবৃতিতে বলা হয়েছে, সিপিএম রাজ্য কমিটির তিন সদস্য বিধায়ক সহিদ চৌধুরী, এডিসির কার্যনির্বাহী সদস্য পরীক্ষিত মুনাসিং, দলের সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক রতন সাহার ওপর বিজেপি দুর্বৃত্তরা আক্রমণের চেষ্টা করে৷

ডিওয়াইএফআই মহকুমা কমিটির সম্পাদক কৌশিক চন্দকে দৈহিক নিগ্রহের ঘটনার তীব্র নিন্দা করেছে সিপিএম৷ এমএন রেগায় বছরে দুইশ দিন কাজ এবং দৈনিক ৩৪০ টাকা মজুরী দেবার বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি কার্যকর সহ ছয় দফা দাবীতে সিপিএম রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে এদিন দুপুরে কালীখোলায় নারী পুরুষ গণবস্থান সংগঠিত করেন৷ সোয়া দুইটা নাগাদ গণবস্থান শেষে সিপিএম নেতৃবৃন্দ ফেরার পথে বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিকের ভাই বিশ্বজিৎ ভৌমিকের নেতৃত্বে ২৫-৩০ জন দুর্বৃত্ত তাঁদের আক্রমণের চেষ্টা করে এবং কৌশিক চন্দকে দৈহিক নিগ্রহ করে৷ দুর্বৃত্তরা পরীক্ষিত মুড়াসিংয়ের গাড়িতে ঢিল ছোঁড়ে বলে সিপিএম বিবৃতিতে অভিযোগ করেছে৷

সিপিএম মনে করে বিজেপি – আইপিএফটি জোট শাসনে রাজ্যে গণতন্ত্রের নূ্যনতম অস্তিত্ব নেই, রাজনৈতিক বিরোধীদের মত প্রকাশের সাংবিধানিক অধিকারটুকুও নেই- আজকের ঘটনায় তা আবারও প্রমাণিত হল৷ সিপিএম দল নেতৃত্বদের উপর আক্রমণকারী বিজেপি দুবৃত্তদের গ্রেপ্তারের দাবী জানিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top