News Flash

  • Home
  • Uncategorized
  • ‘বিজেপি-র এই বাজেট লোক ঠকানোর ইস্তাহার’: মমতা
Image

‘বিজেপি-র এই বাজেট লোক ঠকানোর ইস্তাহার’: মমতা

কলকাতা, ১ ফেব্রুয়ারি (হি.স.): ‘বিজেপি-র এই বাজেট স্রেফ দেখনদারি। এটা লোক ঠকানোর ইস্তাহার’ বলে শুক্রবার মন্তব্য করলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সাময়িক দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, ‘ওরা আমাদের থেকে টুকলি করেছে। পুরা ঝুটা কাহিনি’।
এদিন সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘এটা আসলে মেয়াদ পেরোনো বাজেট। কারণ এটা লাগু হবে না। এক মাসের মধ্যে এই সরকারের মেয়াদ শেষ হবে। ফলে এই বাজেটের কোনও মূল্য নেই’। মোদী সরকারকে নিশানা করে মমতা আরও বলেন, ‘কেন্দ্রের বাজেট আসলে দেখনদারি। আদতে এই বাজেটে কিছু নেই। বিদায়ের আগে মানুষের সঙ্গে প্রতারণা করছে ওরা’।


রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে পাশে বসিয়েই এ দিন সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, ‘নতুন সরকার এসে নতুন করে বাজেট করবে। এই সরকার আর মেরেকেটে এক মাস। তারপর নতুন সরকার এসে সব করবে’। কৃষকদের জন্য ভোট বাজেটে বড় ঘোষণা করেছে কেন্দ্র। সেখানে বলা হয়েছে, দেশের গরিব এবং প্রান্তিক চাষিদের বছরে ৬ হাজার টাকা করে ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা করবে সরকার। এই প্রসঙ্গে তৃণমূলনেত্রী বলেন, ‘কৃষকদের জন্য যা ঘোষণা করেছে সব আমাদের টুকলি। আমাদের ফটোকপি’।


এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাজেটে যা বলা হয়েছে, তা আমরা আগেই করেছি। কৃষকবন্ধু আগেই চালু করেছি আমরা। আমরা আগেই কৃষকদের ৫ হাজার টাকা করে দেওয়া চালু করেছি। ওরা আমাদের টুকলি করেছে। আমাদের প্রকল্পে নরেন্দ্র মোদীর ছবি লাগিয়ে চালাচ্ছে। আয়ুষ্মান প্রকল্পের আগেই আমরা স্বাস্থ্যসাথী চালু করেছি। এসব টুকলি করে কোনও লাভ নেই’।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top