News Flash

  • Home
  • Uncategorized
  • জয়পুরের কাছে লাইনচ্যুত জবলপুর-আজমের এক্সপ্রেস, গুরুতর আহত চালক
Image

জয়পুরের কাছে লাইনচ্যুত জবলপুর-আজমের এক্সপ্রেস, গুরুতর আহত চালক

জয়পুর, ১ ফেব্রুয়ারি (হি.স.): রাজস্থানের জয়পুরের কাছে লাইনচ্যুত হয়ে গেল সুপারপাস্ট জবলপুর-আজমের দয়োদয় এক্সপ্রেস| শুক্রবার দুপুর একটা নাগাদ জয়পুর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে, সাঙ্গানের রেল স্টেশনের কাছে বেলাইন হয়ে যায় দয়োদয় এক্সপ্রেস| রেললাইন থেকে বেলাইন হয়ে যাওয়ার পর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এবং সংলগ্ন একটি কামরা উল্টে যায়| এই ঘটনায় আহত হয়েছেন এক্সপ্রেস ট্রেনের চালক| তবে, যাত্রীরা সকলেই সুরক্ষিত|উত্তর-পশ্চিম রেলওয়ের মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার দুপুর একটা নাগাদ জয়পুর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে, সাঙ্গানের রেল স্টেশনের কাছে বেলাইন হয়ে যায় দয়োদয় এক্সপ্রেস|

এই ঘটনায় আহত হয়েছেন এক্সপ্রেস ট্রেনের চালক| সাঙ্গানের পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত আধিকারিক এল খাতানা জানিয়েছেন, আজমের থেকে জয়পুর জংশন স্টেশন অভিমুখে যাচ্ছিল দয়োদয় এক্সপ্রেস| আচমকাই দুপুর একটা নাগাদ বেলাইন হয়ে যায় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি কামরা| এই ঘটনায় আহত হয়েছেন ট্রেনের চালক| প্রসঙ্গত, দয়োদয় এক্সপ্রেস মধ্যপ্রদেশের জবলপুর এবং রাজস্থানের আজমের-এর মধ্যে চলাচল করে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top