News Flash

  • Home
  • Uncategorized
  • অনশনে আন্না : বেড়েছে রক্তচাপ ও রক্তশর্করার মাত্রা
Image

অনশনে আন্না : বেড়েছে রক্তচাপ ও রক্তশর্করার মাত্রা

আহমেদনগর, ১ ফেব্রুয়ারি (হি.স.) : শুক্রবার তৃতীয় দিনে পড়ল আন্না হাজারের অনশন। অনশনরত অবস্থায় ৮১ বছর বয়সী এই সমাজকর্মীর রক্তচাপ ও রক্তশর্করা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকেরা। মহারাষ্ট্রের কৃষিসমস্যার সমাধান এবং দুর্নীতির রুখতে “লোকায়ুক্ত অ্যাক্ট” এবং “লোকপাল বিল” লাগু করার দাবি নিয়ে গত বুধবার থেকে মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় রালেগাঁও সিদ্ধিতে অনশনে বসেছেন আন্না হাজারে।

শুক্রবার সকালে রুটিন চেকআপের পর ডা ধনঞ্জয় পোটে জানিয়েছেন, হাজারের রক্তচাপ এবং রক্তশর্করার পরিমাণ বেশ বেড়েছে এদিন। কিছু নির্বাচনী সংস্কার ছাড়াও কৃষি সমস্যা মেটাতে স্বামীনাথন কমিশনের সুপারিশগুলি বাস্তবায়িত করার দাবিও তুলেছেন আন্না হাজারে। তাঁর এই প্রতিবাদে বিরাট সংখ্যক স্থানীয় মানুষ সমর্থন জানিয়েছেন। হাজারের দাবিগুলিকে উপেক্ষা করার জন্য তাঁর সমর্থকেরাও রাজ্য এবং কেন্দ্র সরকারকে দুষছেন। সূত্রের খবর, রাজ্যের মন্ত্রী রাম শিন্ডের দফতরের সামনে এদিন বিক্ষোভ দেখান আন্নার সমর্থকেরা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top