News Flash

  • Home
  • Uncategorized
  • বাজেটে কৃষকদের বছরে ৬০০০ টাকা দেওয়ার ঘোষণা অর্থমন্ত্রী পীযূষ গোয়েলের
Image

বাজেটে কৃষকদের বছরে ৬০০০ টাকা দেওয়ার ঘোষণা অর্থমন্ত্রী পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি. স.) : শুরু হল ২০১৯-২০ অন্তবর্তী বাজেট পেশ | সংসদে বিদায়ী সরকারের শেষ বাজেট পেশ করছেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল| বাজেটে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের বছরে ৬০০০ টাকা দেওয়ার ঘোষণা করলেন অর্থমন্ত্রী । তিনি জানান, যাঁদের দুই হেক্টরের কম জমি রয়েছে তাঁদের জন্য এই বিশেষ প্রকল্প। এই প্রকল্পে তিন ধাপে কৃষকদের টাকা দেওয়া হবে। এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে।


সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করছেন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট। বাজেটে কৃষকদের জন্য একাধিক ঘোষণা করলেন পীযূষ গোয়েল। পশুপালন ও মৎস্যচাষিদের জন্য কিষাণ ক্রেডিট কার্ডে ২ শতাংশ ছাড় দেওয়া হল। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সুদে ২ শতাংশ ছাড় দেওয়া হল। রাষ্ট্রীয় গোকুল যোজনায় চলতি অর্থবর্ষে ৭৫০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করা হল। এর ফলে লাভবান হবেন ১২ কোটি কৃষক। মৎস্যচাষিদের জন্য পৃথক দপ্তরের ঘোষণা করা হল। কৃষকদের আয় আগের চেয়ে দ্বিগুণ হয়েছে বলে ঘোষণা ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top