News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় নৃশংসভাবে খুন এক ব্যক্তি, আইন-শৃঙ্খলা ফের প্রশ্ণের মুখে
Image

বিলোনীয়ায় নৃশংসভাবে খুন এক ব্যক্তি, আইন-শৃঙ্খলা ফের প্রশ্ণের মুখে

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৩১ জানুয়ারি ৷৷ বিলোনীয়ায় নৃশংসভাবে খুন হয়েছেন এক ব্যাক্তি৷ তাঁর নাম মুকুন্দ মুহুরি(৫৫)৷ তিনি বিলোনীয়া থানাধীন নতুননগর নেতাজী পাড়ার বাসিন্দা৷ তাঁর খুনের ঘটনায় সিপিএম রাজ্যের আইন-শৃঙ্খলা আবারো প্রশ্ণের মুখে বলে সুর চড়িয়েছে৷ এদিকে, বিজেপি এই ঘটনায় দুঃখ প্রকাশ দোষীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে৷ এই ঘটনায় সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলী এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, বুধবার বিলোনীয়া ইশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের নতুননগর নেতাজী পাড়ায় মুকুন্দ মুহুরী (৫৫) নামে সিপিআই (এম)’র ঘনিষ্ঠ সমর্থক নৃশংসভাবে খুন হন৷ তিনি ওই পাড়ারই এক পার্টি কর্মীর বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে রাত ২টা নাগাদ বাড়ি ফিরছিলেন৷ বাড়িতে তাঁর স্ত্রী ও ছেলে ধরে নিয়েছিলো

তিনি বিয়ে বাড়িতেই অবস্থান করছেন৷ আজ সকালে রাবার বাগানে রাস্তার পাশে থেকে তার মৃতদেহ উদ্ধার করে৷ মৃতদেহের মুখে ও অন্যান্য স্থানে রক্তক্ষরণের চিহ্ণ রয়েছে বলে গ্রামবাসীরা জানায়৷
বিবৃতিতে আরো জানানো হয়েছে, যে গত বছর মে মাসে বিজেপি সমর্থক কতিপয় দুষৃকতি দ্বারা তিনি আক্রান্ত হয়েছিলেন৷ মুকুন্দ মুহুরীর হত্যাকান্ড নিঃসন্দেহে কেটি পরিকল্পিত রাজনৈতিক খুন৷ পানিসাগরে তাপস সুত্রধরের হত্যাকান্ডের মত খুনীরা সযত্নে সমস্ত ধরনের তদন্ত সূত্র আড়াল করার চেষ্টা করেছে৷
সিপিআই(এম) রাজ্য সম্পাদকমন্ডলী মুকুন্দ মুহুরীর নৃশংস হত্যার তীব্র নিন্দা করছে৷ সুষ্ঠু তদন্তক্রমে খুনীদের চিহ্ণিত করে গ্রেপ্তার ও সাজা প্রদানের জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে৷
সম্পাদকমন্ডলী নিহত মুকুন্দ মুহুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, তাঁর স্ত্রী ও ছেলের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে৷
এদিকে, এক সাংবাদিক সম্মেলনে বিজেপি দক্ষিণ জেলা কমিটি এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে৷ বিজেপি দোষীকে গ্রেপ্তারের জন্য দাবি জানিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top