News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকত্ব সংশোধনী বিল, মিজোরাম ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীদের সাথে দিল্লিতে উপজাতি কল্যাণ মন্ত্রী
Image

নাগরিকত্ব সংশোধনী বিল, মিজোরাম ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীদের সাথে দিল্লিতে উপজাতি কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি ৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে মেঘালয় এবং মিজোরামের মুখ্যমন্ত্রীদের সাথে রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া দিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন৷ এই বিল পূর্বোত্তরের জন্য খুবই উদ্বেগের, তাই প্রধানমন্ত্রীর সাথে তাঁরা দেখা করে আলোচনা করবেন৷

জানা গেছে, বৃহস্পতিবার রাতেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া৷ দিল্লিতে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এবং মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাংগাকে সাথে নিয়ে মেবার কুমার জমাতিয়া প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সাথেও নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আলোচনা করবেন৷ তাঁরা প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পূর্বোত্তরের কথা চিন্তা করে ওই বিল রাজ্য সভায় পেশ না করার জন্য অনুরোধ জানাবেন৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top