News Flash

  • Home
  • Uncategorized
  • কিছু মানুষ পূর্বোত্তরকে অশান্ত দেখতে চাইছেন ঃ মুখ্যমন্ত্রী
Image

কিছু মানুষ পূর্বোত্তরকে অশান্ত দেখতে চাইছেন ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ৩০ জানুয়ারী৷৷ কিছু মানুষ পূর্বোত্তরকে অশান্ত দেখতে চাইছেন৷ তাই, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে এতো শোরগোল হচ্ছে৷ বুধবার কলকাতায় বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এইভাবেই নাগরিকত্ব সংশোধনী বিল বিরোধীদের বিঁধলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, নাগরিকত্ব সংশোধনী বিল শুধ পূর্বোত্তরের জন্য নয়, সারা দেশের জন্য এনেছে কেন্দ্রীয় সরকার৷ অথচ, শুধু মাত্র পূর্বোত্তরেই এই বিলের তীব্র বিরোধীতা করা হচ্ছে৷


বিপ্লব দেবের দাবি, বাংলাদেশে, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘুদের এদেশে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে বিলে৷ তাতে, এদেশের মানুষের কোন ক্ষতি হবে না বলে মনে করেন তিনি৷ তাঁর কথায়, সীমান্তবর্তী রাজ্য হিসেবে পূর্বোত্তরের কয়েকটি রাজ্য ক্ষতিগ্রস্থ হবে, তা নিয়ে অযথা চিন্তা করার কোন ভিত্তি নেই৷ কারণ, রাজস্থানও সীমান্তবর্তী রাজ্য৷ সেখানেও এই বিল কার্যকর হবে৷ কিন্তু, সেখানে এই সংশোধনী বিল নিয়ে কোন শোরগোল হতে দেখা যাচ্ছে না৷ তাঁর সাফ কথা, নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিচালিত সরকারের দৌলতে পূর্বোত্তরে শান্তি ফিরে এসেছে, তা অনেকের সহ্য হচ্ছে না৷ কিছু মানুষ পূর্বোত্তরকে অশান্ত দেখতে চাইছেন৷ তাই, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে হৈচৈ শুরু করেছেন৷ তাঁর বক্তব্য, পূর্বোত্তরকে দূর্বল ভাবা উচিত নয়৷ ফলে, এই বিল নিয়ে যেভাবে বিরোধীতা হচ্ছে, তাতে জনমনে কোন ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা নেই৷ তাঁর দাবি, ত্রিপুরায় এই বিল নিয়ে অযথা হৈ চৈ হচ্ছে, তাতে লোকসভা ভোটে কোনও প্রভাব পড়বে না৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top