News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে পৃথক তিনটি পথ দুর্ঘটনায় নিহত ছয়, আহত আট
Image

উত্তরপ্রদেশে পৃথক তিনটি পথ দুর্ঘটনায় নিহত ছয়, আহত আট

লখনউ, ৩০ জানুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশে পৃথক তিনটি পথ দুর্ঘটনায় নিহত ছয়। গুরুতর আহত আট। বুধবার রাজ্যের সোনভদ্র, বদায়ুঁ, ঝালাউন জেলায় দুর্ঘটনাগুলি ঘটেছে।এদিন সকালে সোনভদ্র জেলার বাইরপানা গ্রামের আনপারায় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি যাত্রীবোঝাই বাসকে সজোরে ধাক্কা মারে। পরে রাস্তার ধারে বসে থাকা কয়েক জন মানুষকেও পিষে দেয় ট্রাকটি। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চার জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। আহত তিন জনের চিকিৎসা চলছে। পুলিশের তরফে জানানো হয়েছে নিহতদের তিনজন পথচারী এবং একজন বাসযাত্রী। ঘাতক ট্রাক এবং চালককে আটক করা করা হয়েছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে বদায়ুঁ জেলার বাঘওয়ালা গ্রামের বাঘওয়ালা-মেরঠ হাইওয়েতে। সেখানে রাজ্য পরিবহণ নিগমের বাস বিপরীত দিন থেকে আসা একটি গাড়িকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনায় একজন প্রাণ হারিয়েছে। আহত চার। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।অপর দুর্ঘটনাটি ঘটেছে জালাউন জেলার ওরাই থানার অন্তগর্ত কুকারগাঁওতে। বেপরোয়া গতিতে আসা একটি এসইউভি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ঝুপড়িতে গিয়ে সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় নিহত এক। পাশাপাশি আহত এক। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top