News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াগরাজে মন্ত্রিসভার বৈঠক : শুরু হতে চলেছে গঙ্গা এক্সপ্রেসওয়ে
Image

প্রয়াগরাজে মন্ত্রিসভার বৈঠক : শুরু হতে চলেছে গঙ্গা এক্সপ্রেসওয়ে

প্রয়াগরাজ, ২৯ জানুয়ারি (হি. স.) : মঙ্গলবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিনের বৈঠকে একাধিক প্রস্তাবের পাশাপাশি গঙ্গা এক্সপ্রেসওয়ে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। বৈঠক শেষে অন্যান্য মন্ত্রীদের সঙ্গে কুম্ভে পুণ্যস্নান সারেন যোগী।এদিনের বৈঠকের প্রস্তাব অনুযায়ী, এই গঙ্গা এক্সপ্রেসওয়ে রাজ্যের বিভিন্ন অঞ্চল যথাক্রমে মীরাট, আমরোহা, বুলন্দশহর, বাদাউন, শাজাহানপুর, কান্নাউজ, উন্নাও, রায়বেরেলি এবং প্রতাপগড় পেরিয়ে প্রয়াগরাজ পৌঁছবে।

পশ্চিম উত্তরপ্রদেশের সঙ্গে প্রয়াগরাজকে যুক্ত করতে এই এক্সপ্রেসওয়েটি বানানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ। প্রায় ৬০০ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে তৈরি করতে প্রায় ৬৫৫৬ হেক্টর জমি লাগবে । খরচ হতে পারে ৩৬ হাজার কোটি টাকা। এক্সপ্রেসওয়েটি নির্মাণ হয়ে গেলে রাজ্যের পশ্চিমাঞ্চল থেকে প্রয়াগরাজ পৌঁছানো আরও সহজ হবে বলে জানিয়েছেন এক আধিকারিক। এদিনের বৈঠক শেষে কুম্ভে পুণ্যস্নান করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও অন্যান্য মন্ত্রী ও সহকর্মীরা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top