News Flash

  • Home
  • Uncategorized
  • অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র, অবিতর্কিত ৬৭ একর জমি ফেরত চেয়ে আবেদন
Image

অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র, অবিতর্কিত ৬৭ একর জমি ফেরত চেয়ে আবেদন

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.): অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় সরকার| অবশেষে অযোধ্যা নিয়ে বিশেষ উদ্যোগ দেখাল নরেন্দ্র মোদী সরকার| সুপ্রিম কোর্টে রিট পিটশন দাখিল করেছে কেন্দ্র| শীর্ষ আদালতে ৬৭ একর অবিতর্কিত জমি ফেরতের আবেদন জানানো হয়েছে| অযোধ্যার বিতর্কিত জমির পাশ্ববর্তী অধিগৃহীত জমি মালিকদের ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্র| ওই ৬৭ একর জমিতে নির্মাণের অনুমতি চাইল কেন্দ্র|

২০০৩ সালে বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ চত্বরে গোটা জমির উপর স্টেটাস কো জারি করেছিল সুপ্রিম কোর্ট| কেন্দ্র চাইছে, অবিতর্কিত জমির উপর থেকে স্টেটাস কো তুলে নেওয়া হোক| ১৯৯১ সালে অধিগৃহীত জমির বাড়তি অংশ রাম জন্মভূমি ন্যাস (রাম মন্দিরের ট্রাস্ট) ফেরত চাইছে বলে রিট পিটিশনে জানিয়েছে কেন্দ্র| আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে মোদী সরকারের এই উদ্যোগ যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে| প্রসঙ্গত, ২৫ বছর আগে সরকারের অধিগৃহীত ৬৭ একর জমির উপর স্টেটাস কো জারি রয়েছে| তার মধ্যে বিতর্কিত জমি হল ২.৭ একর|

উল্লেখ্য, বারবার পিছিয়ে যাচ্ছে বহুচর্চিত অযোধ্যা মামলার শুনানি| ২৯ জানুয়ারি, মঙ্গলবারই সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল| কিন্তু, মঙ্গলবার শুনানি হবে না বলে গত রবিবারই জানিয়ে দেওয়া হয়েছিল সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে| অযোধ্যা মামলা বারবার পিছিয়ে যাওয়ায় ক্ষুব্ধ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস), বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন| এই পরিস্থিতিতে মোদী সরকারের এই উদ্যোগ যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে| গত শুক্রবার অযোধ্যা মামলার শুনানির জন্য পাঁচ জন বিচারপতির নতুন বেঞ্চ তৈরি করা হয়| পাঁচ সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি এস এ বোবদে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এস এ নাজির| 

এর আগে গত ১০ জানুয়ারি অযোধ্যা মামলার শুনানির সময় সাংবিধানিক বেঞ্চের সদস্য ছিলেন বিচারপতি এন ভি রামানা| তবে, নতুন সাংবধানিক বেঞ্চের সদস্য নন তিনি| ২৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চে রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি সংক্রান্ত মামলার শুনানির কথা ছিল| কিন্ত, সাংবিধানিক বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি এস এ বোবদে ওই দিন অনুপস্থিত থাকবেন| সেই কারণে ২৯ জানুয়ারির শুনানি স্থগিত রাখা হয়েছে| আপাতত কবে থেকে শুনানি শুরু হবে তা এখন অজানা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top