News Flash

  • Home
  • Uncategorized
  • জীবনাবসান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ-এর, শোকস্তব্ধ রাজনৈতিক মহল
Image

জীবনাবসান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ-এর, শোকস্তব্ধ রাজনৈতিক মহল

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.): দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ| মঙ্গলবার সকালে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃত্যুকালে প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৮৮ বছর| বেশ কিছুদিন ধরেই অ্যালঝাইমার্স রোগে আক্রান্ত ছিলেন প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ| জনজীবন থেকে নিজেকে একেবারেই সরিয়ে নিয়েছিলেন তিনি| মঙ্গলবার সকালে দিল্লিতে জীবনাবসান হয়েছে প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ-এর| পরিবার সূত্রের খবর, বেশ কিছু দিন ধরেই শারীরিক অসুস্থতা জনিত কারণে ভুগছিলেন জর্জ ফার্নান্ডেজ| অ্যালঝাইমার্স রোগে আক্রান্ত ছিলেন তিনি| সম্প্রতি সোয়াইন ফ্লুতেও আক্রান্ত হয়েছিলেন| এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়| দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ|

১৯৩০ সালের ৩ জুন ম্যাঙ্গালুরুতে জন্মগ্রহণ করেছিলেন জর্জ ফার্নান্ডেজ| ১৯৫০ সালের পর থেকে তিনি ক্রমশ একজন শ্রমিক নেতা হিসেবে প্রচারের আলোয় চলে আসেন| মুম্বইয়ে তাঁর নেতৃত্বে একাধিক বনধও সংগঠিত হয়েছে| ১৯৬৭ সালে তিনি সংসদের নিম্নকক্ষ লোকসভায় নির্বাচিত হন| কংগ্রেসের এস কে পাটিলকে হারিয়ে দক্ষিণ বম্বে লোকসভা কেন্দ্রের সাংসদ হন জর্জ|সমতা পার্টির প্রতিষ্ঠাতা জর্জ ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন| পাকিস্তানের সঙ্গে কার্গিল যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি| প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলে রাজস্থানের পোখরানে পরমাণু পরীক্ষার সময়ও তিনি প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে ছিলেন| ২০০২ সালে কফিন কেলেঙ্কারি ও ২০০৬ সালে বারাক কেলেঙ্কারির সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর| প্রতিরক্ষা মন্ত্রক ছাড়াও যোগাযোগ, শিল্প ও রেল মন্ত্রকের দায়িত্ব সামলেছেন জর্জ| এছাড়াও ২০০৯ সালের আগস্ট মাস থেকে ২০১০ সালের জুলাই মাস পর্যন্ত তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন|

প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ-এর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈিতক মহল| শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং,কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রমুখ| জর্জ ফার্নান্ডেজ-এর মৃত্যুর খবর পাওয়া মাত্রই তাঁর দিল্লির বাসভবনে যান বিশিষ্ট সমাজকর্মী তথা সমতা পার্টির প্রাক্তন প্রেসিডেন্ট জয়া জেটলি| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top