News Flash

  • Home
  • Uncategorized
  • শীতপ্রেমীদের জন্য ফের সুখবর, পুনরায় নিম্নমুখী হতে পারে তাপমাত্রা
Image

শীতপ্রেমীদের জন্য ফের সুখবর, পুনরায় নিম্নমুখী হতে পারে তাপমাত্রা

কলকাতা, ২৯ জানুয়ারি (হি.স.): বঙ্গবাসীর জন্য ফের সুখবর| মঙ্গলবার থেকেই প্রভাব কেটে যাবে অক্ষরেখার| ফলে পুনরায় তাপমাত্রা নিম্নমুখী হতে পারে| আবহবিদরা জানিয়েছেন, অন্তত ২ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রার পারদ| শীতের আমেজ ফেরার পাশাপাশি আগামী ২৪ ঘন্টা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়| বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া,মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে|

সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে| বৃষ্টি হলেই তাপমাত্রা আরও খানিকটা নামবে, তা বলাই বাহুল্য| তবে, এই ঠাণ্ডার আমেজ বেশি দিন স্থায়ী হবে না| আবহবিদরা জানিয়েছেন, আগামী ২৪ ঘন্টা আকাশ মেঘলা থাকতে পারে কলকাতা এবং সংলগ্ন উত্তর ও দক্ষিণ পরগনা জেলায়| বিদায় বেলায় ফিরছে শীতের আমেজ, তাই খুশিতে রয়েছে শীতপ্রেমী মানুষজন|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top