News Flash

  • Home
  • Uncategorized
  • খুমুলুঙে জোট বেধে আন্দোলনে নামছে উপজাতি ভিত্তিক দলগুলি
Image

খুমুলুঙে জোট বেধে আন্দোলনে নামছে উপজাতি ভিত্তিক দলগুলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি ৷৷ নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ৩০ জানুয়ারি খুমুলুঙে জোট বেধে আন্দোলনে নামছে উপজাতি ভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দল৷ আইএনপিটি, আইপিএফটি তিপ্রাহা সহ বেশ কয়েকটি উপজাতি ভিত্তিক রাজনৈতিক দল এই ইস্যুতে একজোট হয়েছে৷ ওই দিনের আন্দোলন কর্মসূচির লক্ষ্যে যৌথ কমিটিও গঠিত হয়েছে৷ সোমবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন যৌথ কমিটির আহ্বায়ক শ্রীদাম দেববর্মা৷ তাঁর কথায়, বিভিন্ন দাবির পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের বিষয়টিকেই প্রাধান্য দিয়ে এই আন্দোলন কর্মসুচি স্থির করা হয়েছে৷


নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ত্রিপুরা সহ পূর্বোত্তরে ভিষণ প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে৷ আগামী ৩১ জানুয়ারি থেকে সংসদ অধিবেশন শুরু হচ্ছে৷ নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভায় পাশ হয়ে গিয়েছে৷ ফলে, রাজ্যের জনজাতিরা আশঙ্কা করছেন, আগামী সংসদ অধিবেশনেই নাগরিকত্ব সংশোধনী বিল রাজ্যসভাতেও পাশ করানোর চেষ্টা করবে কেন্দ্রীয় সরকার৷ তাই, ৩০ জানুয়ারি থেকেই এই বিলের বিরোধীতায় আন্দোলন শুরু করা হচ্ছে বলে এদিন দাবি করেন যৌথ কমিটির নেতৃবৃন্দ৷ শ্রী দেববর্মা বলেন, সারা দেশের মধ্যে পূর্বোত্তরে এই বিলের বিরোধীতায় আন্দোলন প্রচন্ড ভাবে শুরু হয়েছে৷ এরই অঙ্গ হিসেবে আগামী ৩০ জানুয়ারি খুমুলুঙে এক র্যালির আয়োজন করা হয়েছে৷ এই র্যালি থেকেই নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের জন্য জোড়ালো দাবি জানানো হবে৷ তাঁর কথায়, ওই দিন থেকে ধারাবাহিক ভাবে আন্দোলন চলবে৷
এদিকে, আইপিএফটি তিপ্রাহা গোষ্ঠী নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে শাসক জোট আইপিএফটিকে নিশানা করেছে৷ আইপিএফটি নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতা করছে না বলে সমালোচনা করেছে আইপিএফটি তিপ্রাহা গোষ্ঠী৷ এদিকে, আইএনপিটির সভাপতি বিজয় রাঙ্খল জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে ইতিমধ্যেই এনসিটি, টিএসএফ, টিএসপি দলের পক্ষ থেকে সমর্থন জানানো হয়েছে৷ তারাও খুমুলুঙে র্যালিতে অংশ গ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top