News Flash

  • Home
  • Uncategorized
  • নিউজিল্যান্ডকে পর্যদুস্থ করে সিরিজ জয় ভারতের
Image

নিউজিল্যান্ডকে পর্যদুস্থ করে সিরিজ জয় ভারতের

মাউন্ট মাউনগানুই, ২৮ জানুয়ারি (হি.স.) : সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে হারাল ভারত। সোমবার বে ওভালে ২৪৩ রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল দুই ওপেনার শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা। স্কোরবর্ডে ভারতের রান যখন ৩৯। তখনই ট্রেন্ট বোল্টের বলে ব্যক্তিগত ২৮ রানে আউট হন শিখর ধাওয়ান। দলের হাল ধরতে মাঠে নামেন বিরাট কোহলি। দুইজনে মিলে ১১৩ রানের পার্টারশিপ গড়ে তোলে। ২৮তম ওভারে ব্যক্তিগত ৬২ রানে মিচেল সেটনারের বলে আউট হন রোহিত শর্মা। ৬০ রান করে আউট ট্রেন্ট বোল্টের বলে আউট হন বিরাট কোহলি।

১৬৮ রানে তিন উইকেট পড়ে যাওয়া কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারত। এমন পরিস্থিতি মিডল অডারে অনবদ্য ব্যাটিং করেন অম্বাতি রায়ডু এবং দীনেশ কার্তিক। এই জুটির ৭৭ রানের পার্টনারশিপই ভারতকে জয় নিশ্চিত করে। এদিনের ম্যাচ জেতার ফলে পাঁচ ম্যাচের সিরিজ নিজেদের পকেটে করে নিল ভারত। পাশাপাশি দশ বছর পর ফের নিউজিল্যান্ডের মাটিতে ফের সিরিজ জিতল টিম ইন্ডিয়া। অম্বাতি রায়ডু অপারাজিত থেকে যান ৪০ এবং কার্দিতক ৩৮ রানে অপারাজিত থেকে যান। ম্যাচের সেরা হন মহম্মদ সামি।

এদিন শুরুতে ভারতীয় বোলারদের দাপটে বে ওভালের সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে ২৪৩ রানেই গুটিয়ে গেল নিউজিল্যান্ডের ইনিংস। চলতি সিরিজের নিজের অনবদ্য ফর্ম বজায় রেখে এদিনও কিউইদের বিরুদ্ধে তিনটি উইকেট নেন মহম্মদ সামি।

সোমবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন। মহম্মদ সামি বোলিংয়ের দাপটে শুরুতেই রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ৭ রানে আউট হন কিউই অধিনায়ক কোলীন মুনরো। ভুবনেশ্বর কুমার বলে দীনেশ কার্তিকের হাতে সহজ ক্যাচ দিয়ে ১৩ রানে প্যাভিলিয়নে ফিরে যান মার্টিন গাপটিল।২৬ রানে ২ উইকেট পড়ে গিয়ে যথেষ্ট চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। মনে করা অধিনায়ক কেন উইলিয়ামসন রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হবেন। কিন্তু চাহালের বলে দুরন্ত ক্যাচ ধরে কিউই অধিনায়ককে ব্যক্তিগত ২৮ রানে ফেরান কেন উইলিয়ামসন। এমন পরিস্থিতিতে টম ল্যাথামকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন বহু যুদ্ধের সৈনিক রস টেইলর। ১১৯ রানের এই পার্টনারশিপ নিউজিল্যান্ডকে কিছুটা সম্মানজনক জায়গায় নিয়ে যায়। লাথামকে আউট করে এই জুটিকে ভাঙেন চাহাল। ৫১ রানে আউট হন লাথাম এবং পরে ৯৩ রানে আউট হন রস টেইলর। ১০৬ বলের ইনিংসে ৯টি বাউন্ডরি মারেন টেইলর। হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, চাহাল দুইটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top