News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে আমরাই বড় ছিলাম, আছি এবং থাকব : শিবসেনা নেতা সঞ্জয় রাউত
Image

মহারাষ্ট্রে আমরাই বড় ছিলাম, আছি এবং থাকব : শিবসেনা নেতা সঞ্জয় রাউত

মুম্বই, ২৮ জানুয়ারি (হি.স.) : \”মহারাষ্ট্রে আমরাই বড় ছিলাম, বড় আছি এবং ভবিষ্যতেও আমরাই বড় থাকব\”, সোমবার মুম্বইয়ে শিবসেনার দলীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথাই বললেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। লোকসভা নির্বাচনে বিজেপি ও শিবসেনা সমান সংখ্যক আসনে লড়বেন কিনা সেই প্রশ্নের উত্তরে এই প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। এদিন দলীয় বৈঠক সেরে বেরিয়ে বৈঠকে আলোচিত অন্যান্য কয়েকটি বিষয় নিয়েও কথা বলেছেন শিবসেনা নেতা। সঞ্জয় রাউত এদিন বলেন, \”রাফাল ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। রাজ্যের খরা সমস্যা নিয়েও কথা বলেছি আমরা।

উদ্ধভ ঠাকরেজী বলেছেন, ‘বার্ষিক আট লক্ষ আয়ের মধ্যে ১০% উচ্চবর্ণের সংরক্ষণের আওতায় যারা পড়বেন তাদের ইনকাম ট্যাক্স দেওয়া থেকেও নিষ্কৃতি দিতে হবে।’ যেহেতু তাঁরা দরিদ্র বলে স্বীকৃতি পাচ্ছেন তাই তাঁদের আয়কর থেকে নিষ্কৃতি দেওয়া আবশ্যক।\” লোকসভা নির্বাচনে বিজেপি ও শিবসেনা সমান সংখ্যক আসনে লড়বেন কিনা সেই প্রসঙ্গে শিবসেনা নেতা জানিয়েছেন, \”আমরা এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও তথ্য পাইনি। এমন কিছু প্রস্তাব আমাদের কাছে আসেনি এবং আসলেও তা আমরা গ্রহণ করতে রাজি নই। শিবসেনা মহারাষ্ট্রে বড় ছিল, এখনও আছে এবং পুনরাবৃত্তি হয়ে তারাই বড় ভাইয়ের ভূমিকা পালন করবে।\”

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top