News Flash

  • Home
  • Uncategorized
  • ঘরে স্ত্রী ও সন্তান রেখে পরকীয়া, গ্রেফতার প্রেমিক-যুগল
Image

ঘরে স্ত্রী ও সন্তান রেখে পরকীয়া, গ্রেফতার প্রেমিক-যুগল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ২৭ জানুয়ারি৷৷পরকীয়ার টানে মধ্য বয়সি এক ব্যক্তি ও তাঁর প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আমবাসায়।ঘটনার বিবরণে জানা গেছে, ঘরে স্ত্রী ও সন্তান রয়েছে মাঝবয়সি এক ব্যক্তির। তিনি আবার স্বামীহারা এক বিধবার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। জানা গেছে, তাদের মধ্যে প্রেমলীলা বেশ কয়েক মাস ধরে চলছিল।

ব্যক্তিটির বাড়ি আগরতলার ভুবনবন এলাকায়। প্রতিনিয়ত ঘরে স্ত্রী ও সন্তান রেখে সন্ধ্যার ট্রেনে করে তিনি আমবাসায় চলে যেতেন। সেখানে গিয়ে ওই বিধবার সাথে তার বাড়িতেই সারা রাত ফুর্তি করতেন। বেশ কয়েকমাস এভাবে চলছিল।ঘটনাটি চোখে পড়ে এলাকাবাসীর। তক্কে-তক্কে ছিলেন তাঁরা। অবশেষে গতরাতে প্রেমিক যুগলকে অসংলগ্ন অবস্থায় ধরে ফেলেন এলাকাবাসী। খবর দেওয়া হয় আমবাসার থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসার থানার পুলিশ। এর পর পুলিশ প্রেমিক-প্রেমিকাকে ধরে থানায় নিয়ে যায়। এই বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top