News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার
Image

ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জানুয়ারি৷৷ চলন্ত ট্রেনের ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছেন জনৈক অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। জানা গেছে, আগরতলা মেডিক্যাল গভর্নমেন্ট কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে তাঁকে ভরতি করার পর চিকিৎসা চলছে। ঘটনাটি ঘটেছে রাজধানী সংলগ্ন সুভাষনগর এলাকায় আজ সকালে।ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার সকালে আগরতলা সংলগ্ন সুভাষনগর এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন কাজলকান্তি মজুমদার নামের অবসরপ্রাপ্ত এক ইঞ্জিনিয়ার।

এদিন সকালে তিনি সুভাষনগরের রেলওয়ে ট্র্যাকের কাছে দাঁড়িয়েছিলেন। সম্ভবত সে সময় তিনি অন্যমনস্ক ছিলেন। তখন আচমকা একটি ট্রেন এসে কাজলবাবুকে ধাক্কা মেরে ফেলে দেয়। মাটিতে পড়ে রক্ত ঝরতে থাকে তাঁর। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী রক্তাক্ত কাজলবাবুকে নিয়ে যান জিবি হাসপাতালে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top