News Flash

  • Home
  • Uncategorized
  • তামিলনাডুর মাদুরাইতে এইমসের ভিত্তিপ্রস্তুর স্থাপন প্রধানমন্ত্রীর
Image

তামিলনাডুর মাদুরাইতে এইমসের ভিত্তিপ্রস্তুর স্থাপন প্রধানমন্ত্রীর

মাদুরাই, ২৭ জানুয়ারি (হি.স.) : তামিলনাডুর মাদুরাইয়ের থোপ্পুরে এইমসের ভিত্তিপ্রস্তুর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই এইমস গড়তে খরচ হবে ১২৬৪ কোটি টাকা। পাশাপাশি মাদুরাই, থানজাভুর, তিরুনেলভেলি মেডিক্যাল কলেজ হাসপাতালগুলির সুপার স্পেশ্যালিটি ব্লকের উদ্বোধন করেন তিনি। ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এইগুলি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অত্যাধুনিক এইসব ব্লকগুলিতে ক্যাথ ল্যাব এবং সমস্ত সুযোগ সুবিধে রয়েছে। যে এইমসটি গড়ে তোলা হবে তার মধ্যে ৭৫০টি শয্যা থাকবে। এমবিবিএস পড়ুয়াদের জন্য ১০০টি থাকবে বলে জানা গিয়েছে। এছাড়াও ১২টি পাসপোর্ট সেবা কেন্দ্রের উদ্বোধন করেন তিনি।


এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী। পাশাপাশি রাজ্যের পিছিয়ে পড়া রামানাথনপুরম জেলায় মেডিক্যাল কলেজ গড়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান মুখ্যমন্ত্রী। উপ-মুখ্যমন্ত্রী ও পানিরসেলভাম জানিয়েছেন, রাজ্যে এইমস গড়ে উঠলে উপকৃত হবে পিছিয়ে পড়া জেলাগুলির মানুষ। এর ফলে ওই অঞ্চলে পরিকাঠামোগত উন্নয়ন সম্ভব বলে জানিয়েছেন তিনি। ২০১৮-র ডিসেম্বরে তামিলনাডুর মাদুরাইতে এইমস গড়ার জন্য সম্মতি দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল বানওয়ারি লাল পুরোহিত, কেন্দ্রীয় মন্ত্রী পন রাঁধাকৃষ্ণণ, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সি বিজয়ভাস্কর ।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top