News Flash

  • Home
  • Uncategorized
  • শৈত্যপ্রবাহ অব্যাহত ভূস্বর্গে : শীতলতম কারগিলের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ২০.৭ ডিগ্রি সেলসিয়াসে
Image

শৈত্যপ্রবাহ অব্যাহত ভূস্বর্গে : শীতলতম কারগিলের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ২০.৭ ডিগ্রি সেলসিয়াসে

শ্রীনগর, ২৭ জানুয়ারি (হি. স.) : ৪০ দিনব্যাপী ধারাবাহিক ও প্রবল শৈত্যপ্রবাহ “চিল্লাই কালান”-এর জেরে ঠান্ডার দাপট বেড়েই চলেছে ভূস্বর্গে। শনিবার রাত থেকেই কাশ্মীর উপত্যাকার প্রায় সমস্ত অঞ্চলেই সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। যার জেরে রবিবারও শৈত্যপ্রবাহ অব্যাহত রইল গোটা রাজ্যে। আবহাওয়া দফতর সূত্রের খবর, শনিবার রাত থেকে রাজধানী শ্রীনগরের তাপমাত্রা রয়েছে মাইনাস ১.৪ ডিগ্রি সেলসিয়াসে। রাজ্যের মধ্যে শীতলতম স্থানে রয়েছে কারগিল অঞ্চল। এদিন কারগিলে তাপমাত্রার পারদ নেমে মাইনাস ২০.৭ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।

আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণ কাশ্মীরের উপত্যকার গেটওয়ে টাউন কাজিগুণ্ডের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং প্রতিবেশী কোকেরনাগের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৬.৯ ডিগ্রি সেলসিয়াসে। এদিন উত্তর কাশ্মীরের কুপওয়ারার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, উত্তর কাশ্মীরের স্কি-রিসর্ট গুলমার্গের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ কাশ্মীরের পর্যটন কেন্দ্র পহেলগাওঁয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে, লাদাখ অঞ্চলের লেহর সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top