News Flash

  • Home
  • Uncategorized
  • ৭০ তম প্রজাতন্ত্র দিবসের নানা অনুষ্ঠান আগরতলায়
Image

৭০ তম প্রজাতন্ত্র দিবসের নানা অনুষ্ঠান আগরতলায়

আগরতলা, ২৬ জানুয়ারি, (হি.স.) : আজ ৭০ তম প্রজাতন্ত্র দিবস। গোটা দেশের সাথে রাজ্যেও পালিত হচ্ছে ৭০ তম প্রজাতন্ত্র দিবস। সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান, ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়েছে। প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে রাজ্য সরকারের পক্ষ থেকে নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ ২৬ জানুয়ারি সকাল সাতটায় উমাকান্ত অ্যাকাডেমি প্রাঙ্গণ থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর পর বিকাল তিনটায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানা গেছে, ৭০ তম প্রজাতন্ত্র উপলক্ষ্যে আজ সকাল ৬.৩০ মিনিটে গান্ধীঘাটে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এছাড়া এদিন সকাল সাতটায় পোস্টঅফিস চৌমুহনি শহিদ স্তম্ভে শহিদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। জানা গেছে, রাজধানী সহ রাজ্যের সমস্ত ক্লাব, প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পুষ্প প্রদর্শনী, সাংস্কৃতিক কর্মসূচি, প্রীতি ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এদিন প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি হয়েছে আসাম রাইফেলস ময়দানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল কাপ্তানসিং সোলাঙ্কি। তাছাড়া উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব সহ অন্যান্য অতিথিবৃন্দরা।

এদিন আসাম রাইফেলস ময়দানে রাজ্যপাল কাপ্তানসিং সোলাঙ্কি বিভিন্ন আধাসামরিক বাহিনীর অভিবাদন গ্রহণ করেন। তাছাড়া স্কুলের ছাত্রছাত্রীরা নাচ, গান পরিবেশিত করে। এদিকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে রেল স্টেশন, বিমানবন্দর, হাসপাতালে প্রতিটি জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানা গেছে, প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে সীমান্তে বিএসএফের নজরদারিও বাড়ানো হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top