News Flash

  • Home
  • Uncategorized
  • সমাজের বিভিন্ন ঘটনা সবার কাছে তুলে ধরাই হচ্ছে সংবাদ মাধ্যমের কাজ ঃ মুখ্যমন্ত্রী
Image

সমাজের বিভিন্ন ঘটনা সবার কাছে তুলে ধরাই হচ্ছে সংবাদ মাধ্যমের কাজ ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নিউজ পোর্টাল-এর সূচনা করেন৷ এই নিউজ পোর্টালের সূচনা করে তিনি বলেন, ওয়েব মিডিয়ার মাধ্যমে সংবাদ পরিবেশনার ক্ষেত্রে বিশ্লেষণের সুযোগ থাকে৷ সমজের বিভিন্ন ঘটনাগুলিকে সবার কাছে তুলে ধরা হচ্ছে সংবাদ মাধ্যমের কাজ৷ উন্নয়নমূলক কাজগুলি যখন নিউজ ওয়েব পোর্টালের মাধ্যমে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরা হবে তখন সেখানকার মানুষ সরকারের মানসিকতা সম্পর্কেও অবহিত হতে পারবেন৷

এতে সরকারও উপকৃত হবে৷ সরকারের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলি তুলে ধরার পাশাপাশি সাংসৃকতিক, প্রশাসনিক, তথ্য-প্রযুক্তি, সামাজিক ধর্মীয় বিষয়গুলির উপর সংবাদ পরিবেশন করার উপর মুখ্যমন্ত্রী গুরুত্বারোপ করেন৷ অনুষ্ঠানে স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে বলেন, রাজ্যে এই ওয়েব মিডিয়া নিউজ পোর্টাল নিয়ে মোট ১০টি ওয়েব নুিজি পোর্টাল রয়েছে৷ ডিজিটাল প্রযুক্তির সুযোগ নিয়ে মানুষ সহজেই সংবাদ পত্রের সংবাদ সহজভাবে পেয়ে যাচ্ছেন৷ অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট এবং বৈদুতিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top