News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ত্রোপচারের পর অনেকটাই সুস্থ জেটলি, আপাতত দু’সপ্তাহ বিশ্রামে
Image

অস্ত্রোপচারের পর অনেকটাই সুস্থ জেটলি, আপাতত দু’সপ্তাহ বিশ্রামে

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ আছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| জেটলি দ্রুত সেরে উঠছেন বলে জানিয়েছেন জেটলির অনুপস্থিতিতে অর্থ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত পীযূষ গোয়েল| আমেরিকায় অস্ত্রোপচার হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির| জেটলিকে আপাতত আগামী দু’সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছেন চিকিত্সকরা|আর তাই এবার অন্তর্বর্তী বাজেট পেশ করতে পারবেন না জেটলি| অরুণ জেটলির অসুস্থতার জন্য গত বুধবার রাতেই পীযূষ গোয়েলকে অর্থমন্ত্রকের সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে|নতুন কিছু না ঘটলে আগামী ১ ফেব্রুয়ারি পীযূষ গোয়েলই বাজেট পেশ করবেন| বৃহস্পতিবার নর্থ ব্লকে এসে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বও নিয়েছেন তিনি|

এই পরিস্থিতিতে জেটলির অনুপস্থিতিতে অর্থ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত পীযূষ গোয়েল জানালেন, অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ আছেন অরুণ জেটলি| দ্রুত সেরে উঠছেন তিনি| তবে জেটলি দেশে কবে ফিরবেন, সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি| কারণ, চিকিত্সকরা তাঁকে আগামী দু’সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top