News Flash

  • Home
  • Uncategorized
  • লালকেল্লায় নেতাজি সুভাষচন্দ্র বসু সংগ্রহশালার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Image

লালকেল্লায় নেতাজি সুভাষচন্দ্র বসু সংগ্রহশালার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.) : দিল্লির লালকেল্লার ভেতর নেতাজি সুভাষচন্দ্র বসু সংগ্রহশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি লালকেল্লার ভেতরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের স্মরণে গড়ে তোলা ইয়াদে-এ-জালিয়ান নামে অপর আরও একটি সংগ্রহশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে ছিলেন নেতাজির প্রপৌত্র চন্দ্রকুমার বসু। দুইটি সংগ্রহশালা উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, এই দুইটি সংগ্রহশালা দেশের গৌরবময় অধ্যায়ের সঙ্গে বর্তমান প্রজন্মকে একাত্ম হতে সাহায্য করবে। জনগণের মধ্যে দেশের প্রতি ভালবাসা আরও বেশি বৃদ্ধি পাবে।


প্রসঙ্গত, গোটা দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২২ তম জন্মজয়ন্তী। দীর্ঘদিন ধরেই লালকেল্লায় সুভাষচন্দ্র বসুর জীবনী নিয়ে একটি সংগ্রহশালা নির্মাণের দাবি উঠেছিল। অবশেষে সেই দাবি পূরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সংগ্রহশালায় নেতাজির জীবনী তুলে ধরা হয়েছে। নেতাজির ব্যবহৃত কাঠর চেয়ার, তলোয়ার ছাড়াও আইএনএ-র পদক, ব্যাজ, পোশাক, এবং অন্যান্য জিনিসপত্র রয়েছে৷ পাশাপাশি লাইট অ্যাণ্ড সাউন্ডের মাধ্যমে নেতাজির সংগ্রামময় জীবন তুলে ধরা হয়েছে। গোটা সংগ্রহশালাটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top