News Flash

  • Home
  • Uncategorized
  • দুই লক্ষাধিক মূল্যের গাঁজা-সহ দুই পাচারকারী ধৃত
Image

দুই লক্ষাধিক মূল্যের গাঁজা-সহ দুই পাচারকারী ধৃত

আমবাসা (ত্রিপুরা), ২১ জানুয়ারি, (হি.স.) : রাজ্য জুড়ে পুলিশের নেশা বিরোধী অভিযান জারি রয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় গোপন খবরের ভিত্তিতে পুলিশ নেশা সামগ্রী উদ্ধার এবং নেশা কারবারিদের ধরপাকড় করছে। রাজ্যের পুলিশ ফের নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে। 
জানা গেছে, রবিবার নেশা বিরোধী অভিযানে নেমে অনেকটা ফিল্মি কায়দায় আমবাসা থানার পুলিশ দুই লক্ষাধিক মূল্যের গাঁজা সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম শিবা রায় (২৫) বাড়ি অসমের লামডিং এবং মইদুল আলী (২৮)। তারঁ বাড়ি অসমে, খটখটিয়া এলাকায়। 


আমবাসা থানা সূত্রে জানা গেছে, রবিবার পশ্চিমবঙ্গের নম্বরযুক্ত একটি টাটা সাফারি গাড়ি আগরতলা থেকে অসমের দিকে যাচ্ছিল। এমন সময় হাইওয়ে টহলদারী পুলিশের সন্দেহ হলে তারা গাড়িটিকে থামানোর চেষ্টা করে। কিন্তু গাড়িটি গতি বাড়িয়ে দেয়। ফলে গাড়িটির পিছু ধাওয়া করে পুলিশ। শেষে জগন্নাথপুর এলাকায় গাড়িটিকে রেখে পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এলাকাবাসীরা পাচারকারীদের ধরে ফেলেন। তারা পুলিশের হাতে দুই গাঁজা পাচারকারীকে তুলে দেন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top