News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে সোয়াইন ফ্লুর বাড়বাড়ন্ত রুখতে ব্যর্থ হয়েছে কংগ্রেস, তোপ বসুন্ধরা রাজের
Image

রাজস্থানে সোয়াইন ফ্লুর বাড়বাড়ন্ত রুখতে ব্যর্থ হয়েছে কংগ্রেস, তোপ বসুন্ধরা রাজের

কোটা (রাজস্থান), ২২ জানুয়ারি (হি.স.) : রাজস্থানে সোয়াইন ফ্লুতে এখনও পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত ১২৩৩। সোয়াইন ফ্লুয়ের বাড়বাড়ন্তের জন্য রাজ্যের কংগ্রেস সরকারকে দায়ী করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। সোয়াইন ফ্লুর মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার বলে দাবি করেছেন তিনি।


সোমবার সন্ধ্যায় নিজের নির্বাচনী কেন্দ্র ঝালাওয়ারে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বসুন্ধরা রাজে বলেন, কংগ্রেস সরকার যদি সতর্ক থাকত তবে সোয়াইন ফ্লুতে এত মানুষ প্রাণ হারাত না। গোটা রাজ্য সোয়াইন ফ্লুতে আক্রান্ত। দ্রুত গতিতে তা বেড়েই চলেছে। কিন্তু, কংগ্রেস সরকার নির্বিকার। গোটা দেশে বর্তমানে ২০০০ সোয়াইন ফ্লুর ঘটনা সামনে এসেছে। তার মধ্যে ১১৭৫টি রাজস্থানে ঘটেছে। 
পাশাপাশি কংগ্রেসের কৃষি ঋণ মকুবের নীতির বিরুদ্ধে তোপ দেগে বসুন্ধরা রাজে বলেন, কৃষকদের বিদ্যুৎ দেওয়ার যে প্রতিশ্রুতি কংগ্রেস দিয়েছিল, তা পূরণ হয়নি। এমনকি দশদিনের মধ্যে কৃষি ঋণ মকুবের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পুরোপুরি গিমিক। এমনকি ৩৫০০ বেকার ভাতার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা এখনও পূরণ হয়নি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top