News Flash

  • Home
  • Uncategorized
  • হিমাচল প্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস, আহত অন্ততপক্ষে ২৬ জন যাত্রী
Image

হিমাচল প্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস, আহত অন্ততপক্ষে ২৬ জন যাত্রী

শিমলা, ২২ জানুয়ারি (হি.স.): হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস| মঙ্গলবার সকালের ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই| তবে, অন্ততপক্ষে ২৬ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন| তাঁদের মধ্যে ৮ জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| গুরুতর আহত অবস্থায় ৮ জন যাত্রীকে চণ্ডীগড়ের পিজিআইএমইআর হাসপাতালে ভর্তি করা হয়েছে| বাকি ১৮ জন হিমাচল প্রদেশের সোলান জেলার নালাঘর-এর একটি হাসপাতালে চিকিত্সাধীন| মঙ্গলবার সকালে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বিলাসপুর জেলার স্বরঘাট এলাকায়|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার সকালে বিলাসপুর জেলার স্বরঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে গভীর খাদে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বাস|

দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে অন্ততপক্ষে ২৬ জন যাত্রী ছিলেন| তাঁদের মধ্যে ৮ জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| এছাড়াও কমবেশি আহত হয়েছেন আরও ১৮ জন| পুলিশ সূত্রের খবর, দীর্ঘক্ষণ চেষ্টার পর দুর্ঘটনাগ্রস্ত বাসের ভিতর থেকে চালক-সহ ২৬ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়| তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৮ জন যাত্রীকে চণ্ডীগড়ের পিজিআইএমইআর হাসপাতালে ভর্তি করা হয়েছে| বাকি ১৮ জন হিমাচল প্রদেশের সোলান জেলার নালাঘর-এর একটি হাসপাতালে চিকিত্সাধীন| কি কারণে দুর্ঘটনার কবলে পড়ল বাসটি, তা তদন্ত করে দেখা হচ্ছে| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top