News Flash

  • Home
  • Uncategorized
  • প্রবল ঠান্ডার মধ্যেই ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তরাখণ্ডে, জারি সতর্কতা
Image

প্রবল ঠান্ডার মধ্যেই ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তরাখণ্ডে, জারি সতর্কতা

দেহরাদূন, ২২ জানুয়ারি (হি.স.): এই মুহূর্তে প্রবল ঠান্ডায় কাঁপছে উত্তর ভারতের পার্বত্য রাজ্য উত্তরাখণ্ড। রাজ্যের উঁচু পার্বত্য অঞ্চলে কিছুদিন আগেই ভারী তুষারপাত হয়েছে। এমতাবস্থায় উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় ফের ভারী বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস জারি করল উত্তরাখণ্ডের আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি ও তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে উত্তরাখণ্ডের উত্তরকাশি, চামোলি, রুদ্রপ্রয়াগ, দেহরাদূন, নৈনিতাল এবং পিথোরগড় জেলায়। এছাড়াও হরিদ্বার, পাউরি এবং উধাম সিং নগর জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে প্রশাসনকে।

নির্দেশিকায় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভারী বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কায় মঙ্গলবার সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উত্তরাখণ্ডের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ডের উত্তরকাশি, চামোলি, রুদ্রপ্রয়াগ, দেহরাদূন, নৈনিতাল এবং পিথোরগড় জেলায়। এছাড়াও হরিদ্বার, পাউরি এবং উধাম সিং নগর জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের অধিকর্তা বিক্রম সিং জানিয়েছেন, বিশেষত ২২ জানুয়ারি (মঙ্গলবার) উত্তরকাশি, চামোলি, রুদ্রপ্রয়াগ, দেহরাদূন, নৈনিতাল এবং পিথোরগড় জেলায় ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top