News Flash

  • Home
  • Uncategorized
  • বিএমএস ও শ্রমিক উন্নয়ন মঞ্চের সংঘর্ষ বটতলায়
Image

বিএমএস ও শ্রমিক উন্নয়ন মঞ্চের সংঘর্ষ বটতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারী৷৷ ফের বিএমএস এবং শ্রমিক উন্নয়ন মঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত বটতলা৷ জানা গেছে, এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন৷ ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার সকালে রাজধানী আগরতলার বটতলায় বিএমএস এবং শ্রমিক উন্নয়ন মঞ্চের সদস্যদের মধ্যে সংঘর্ষ বাঁঝে৷ এই সংঘর্ষে উভয় দলের বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন৷ তার মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

যাদের আঘাত অল্পবিস্তর প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে৷ এই সংঘর্ষকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হয়ে উঠে৷ খবর যায় পশ্চিম থানায়৷ খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে পশ্চিম থানার পুলিস৷ জানা গেছে, পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ সংঘর্ষ বাঁধানোর হোতা এবং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top