News Flash

  • Home
  • Uncategorized
  • কারাবন্দী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Image

কারাবন্দী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ঢাকা, ২১ জানুয়ারি (হি.স.): ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগের মামলায় বিএনপি-র চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম এই আদেশ দেন। আদালত সূত্রের খবর, আগামি ১৮ ফেব্রুয়ারি গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আদালত। খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন সোমবার বলেন, এই মামলায় গত বছর আদালতে তদন্ত রিপোর্ট জমা দেয় পুলিশ। রবিবার আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে। দুর্নীতির দু’টি মামলায় দন্ডিত হয়ে খালেদা জিয়া পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে আছেন।


ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ২০১৪ সালের ২১ অক্টোবর আদালতে মামলা করেন। মামলার আরজিতে বলা হয়, ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খালেদা জিয়া বলেন, আওয়ামি লিগ সব ধরনের মানুষের ওপর আঘাত করে। আর লোক দেখানো ধর্মনিরপেক্ষতার কথা বলে ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে নেয়। আওয়ামি লিগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। এ জবরদখলকারী সরকারের হাতে কোনও ধর্মের মানুষই নিরাপদ নয়।বিএনপি-র চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৪টি মামলা রয়েছে। দুর্নীতি, যানবাহনে আগুন দিয়ে মানুষ হত্যা, হিংসা নাশকতা ও রাষ্ট্রদ্রোহ এবং মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির অভিযোগে এ সব মামলা হয়। এর মধ্যে ২টি মামলার বিচার হয়েছে, ১৭টি মামলা বিচারাধীন আছে। ৪টি মামলা প্রাক্তন তদারকি সরকার আমলের। অন্য ৩০টি বর্তমান সরকার আমলের। তদন্ত চলছে ১২টি মামলার। স্থগিত আছে ৩টি। এই ১৯টির মধ্যে গত ৪ জানুয়ারি ১৪টি মামলা বিচারের জন্য ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ এজলাসে পাঠানো হয়েছে। এর মধ্যে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানি হবে ১৮ ফেব্রুয়ারি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top