News Flash

  • Home
  • Uncategorized
  • নিউজিল্যান্ড সফরে অকল্যান্ড পৌঁছাল ভারতীয় ক্রিকেট দল
Image

নিউজিল্যান্ড সফরে অকল্যান্ড পৌঁছাল ভারতীয় ক্রিকেট দল

অকল্যান্ড, ২১ জানুয়ারি (হি.স.) : মিশন অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ড জয়ের কিউয়ি সফরে রওনা হল টিম ইন্ডিয়া৷ রবিবার মেলবোর্ন থেকে সোজা অকল্যান্ড গিয়ে পৌঁছাল ভারতীয় দল৷ বিসিসিআই-এর তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়৷ অকল্যান্ড বিমানবন্দরে কোহলিদের চেক-আউট করতে দেখা যাচ্ছে৷ ভারতীয় দলকে স্বাগত জানানোর জন্য জনতার ঢল চোখে না পড়লেও ভারতীয় সমর্থকদের চিৎকারে খামতি ছিল না৷ ভারতীয় ক্রিকেটাররা অনুরাগীদের হতাশ করেননি৷ বিমানবন্দরে উপস্থিত সমর্থকদের অটোগ্রাফ দেন কেদার যাদব, দীনেশ কার্তিকরা৷ অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় সমর্থদের উদ্দীপণা ছিল সব থেকে বেশি৷


সোমবার সকালেই নেপিয়ার রওনা হওয়ার কথা৷ আগামী ২৩ জানুয়ারি থেকে পাঁচ ম্যাচের একদিনের খেলা হবে ভারত-নিউজিল্যান্ড দু’দলের মধ্যে৷ পরে তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে দু’দল৷২৩ জানুয়ারি নেপিয়ারে খেলা হবে প্রথম একদিনের ম্যাচ৷ ২৬ ও ২৮ জানুয়ারি তোউরঙ্গায় খেলা হবে দ্বিতীয় ও তৃতীয় একদিনের ম্যাচ৷ ৩১ জানুয়ারি ও ৩ ফেব্রুয়ারি যথাক্রমে হ্যামিল্টন ও ওয়েলিংটনে খেলা হবে সিরিজের শেষ দু’টি একদিনের ম্যাচ৷ পরে ৬ ফেব্রুয়ারি ওয়েলিংটনেই খেলা হবে প্রথম টি-২০৷ ৮ ও ১০ ফেব্রুয়ারি যথাক্রমে অকল্যান্ড ও হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-২০৷ একদিনের ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় সকাল সাড়ে সাতটা থেকে৷ টি-২০ ম্যাচগুলি শুরু হবে দুপুর সাড়ে বারোটা থেকে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top