News Flash

  • Home
  • Uncategorized
  • শেষ মুহূর্তের গোলে ঘরের মাঠে জয় পেল বার্সেলোনা
Image

শেষ মুহূর্তের গোলে ঘরের মাঠে জয় পেল বার্সেলোনা

বার্সেলোনা, ২১ জানুয়ারি (হি.স.) : সুয়ারেজ ও মেসির শেষ মুহূর্তের গোলে ঘরের মাঠে ড্রয়ের হাত থেকে রক্ষা পেল বার্সোলেনা৷ একসময় ড্র’য়ের আশঙ্কায় থাকা বার্সা শেষমেশ ন্যু ক্যাম্পে লেগানেসকে ৩-১ গোলে হারল৷ম্যাচের প্রথমার্ধে দেম্বেলের গোলে এগিয়ে যায় বার্সেলোনা৷ দ্বিতীয়ার্ধের খেলা খুব বেশি গড়াতে না গড়াতে লেগানেসের হয়ে গোল শোধ করে ফেলেন ব্রাথওয়েট৷ শেষবেলায় সুয়ারেজ ও পরিবর্ত হিসাবে মাঠে নামা মেসির গোলে জয় নিশ্চিত করে বার্সা৷ লেগানেসকে হারানোর ফলে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও কিছুদিনের জন্য নিরাপদ করল কাতালান ক্লাব৷বার্সা কোচ ভালভারদে এই ম্যাচের প্রথম একাদশে রাখেননি মেসি, ভিদাল, রাকিটিচদের৷ দেম্বেলের সঙ্গে ম্যাচ শুরু করান সুয়ারেজ-কুটিনহো জুটিকে দিয়ে৷ ৩২ মিনিটে জোর্ডি আলবার পাস থেকে দেম্বেলে গোল পেয়ে যাওয়ায় ভালভারদের স্ট্র্যাটেজি সফল মনে হচ্ছিল৷ তবে দ্বিতীয়ার্ধে ছবিটা বদলে যায় লেগানেস গোল শোধ করে দেওয়ায়৷


৫৭ মিনিটে এন নেসিরির পাস থেকে ব্রাথওয়েট বার্সেলোনার জালে বল জড়িয়ে দেন৷ ৬৪ মিনিটে জোড়া ফুটবলার পরিবর্তনে মেসি-রাকিটিচকে মাঠে নামান৷ মেসি মাঠে নামতে বার্সার আক্রমণে তীব্রতা আসে৷ ৭১ মিনিটে মেসির শট লেগনেস গোলকিপারের দস্তানায় প্রতিহত হলে সুয়ারেজ ফিরতি বল জালে ঠেলে দেন৷এই গোলের সঙ্গে সঙ্গেই উরুগুয়েন তারকা বার্সেলোনার সর্বকালীন সর্বোচ্চ গোলদাতার তালিয়ার প্রথম পাঁচে ঢুকে পড়েন৷ বার্সেলোনার হয়ে সুয়ারেজের এটি ১৬৭তম গোল৷ ইনজুরি টাইমে আলবার পাস থেকেই বার্সেলোনার হয়ে ম্যাচে তৃতীয় গোল করেন মেসি৷ এই জয়ের সুবাদে লিগের ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট ঘরে ঢুকল বার্সেলোনার৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top