News Flash

  • Home
  • Uncategorized
  • দূষণ মুক্তির বার্তা দিতে বাইসাইকেল চালানে ত্রিপুরার মন্ত্রী রতনলাল
Image

দূষণ মুক্তির বার্তা দিতে বাইসাইকেল চালানে ত্রিপুরার মন্ত্রী রতনলাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ ত্রিপুরায় সপ্তাহে একদিন পেট্রোল -ডিজেলের যানবাহন না চালিয়ে বাইসাইকেল চালানো যায় কিনা? ত্রিপুরা মন্ত্রিসভা এই বিষয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে৷ সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ যেভাবে বিশ্বব্যাপী কার্বন জাতীয় জ্বালানির প্রভাবে দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, এই পরিকল্পনা বাস্তবায়িত করতে পারলে দূষণের মাত্রা অনেকটাই কমানো সম্ভব৷ আজ আগরতলার আস্তাবল ময়দানে ভারতের রাষ্ট্রায়ত্ত অয়েল অ্যান্ড ন্যাচারেল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)-র উদোগে জৈব জ্বালানি সাশ্রয় বিষয়ে সাধারণ মানুষের মধ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বাইসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়৷

রতন লাল নাথ সবুজ পতাকা নেড়ে এই শোভাযাত্রার সূচনা করেন৷ এমন কি তিনি নিজেও বাইসাইকেল চালান৷ প্রায় পাঁচ কিমি রাস্তা ঘুরে শোভাযাত্রাটি আবার আস্তাবল ময়দানে এসে শেষ হয়৷ শোভাযাত্রা শেষে মন্ত্রী জানান ৫৫ বছর পর এদিন তিনি সাইকেল চালিয়েছেন৷ ৭২ বছর বয়সে সাইকেল চালিয়ে ভালোই লেগেছে৷ এর চেয়ে বড় কথা, তাঁর সাইকেল চালানো দেখে একজন মানুষ যদি সাইকেল চালানোর প্রতি আগ্রহ দেকায় তবে সার্থকতা আসবে৷ অপরদিকে, ওএনজিসি’র ম্যানেজার পুনিত কুমার বলেন, সাধারণ মানুষের মধ্যে জৈব জ্বালানি সাশ্রয়ের বিষয়ে সচেতনতা গড়ে তুলতে ভারত সরকারের পেট্রোলিয়াম মন্ত্রকের উদ্যোেগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে৷ ভারতের দুই শতাধিক রাজ্যে এই শোভাযাত্রা হচ্ছে৷ আগামী দিনেও এই ধরনের কর্মসূচি জারি থাকবে বলেও তিনি জানান৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top