News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচনে পঞ্জাবে সবকটি আসনেই প্রার্থী দেবে আপ : কেজরিওয়াল

লোকসভা নির্বাচনে পঞ্জাবে সবকটি আসনেই প্রার্থী দেবে আপ : কেজরিওয়াল

চন্ডীগড়, ২০ জানুয়ারি (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে পঞ্জাবে সবকটি আসনেই প্রার্থী দেবে আম আদমি পার্টি (আপ)। রবিবার পঞ্জাবের সাঙ্গগরুর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এদিন অরবিন্দ কেজরিওয়াল বলেন, আকালি দল এবং কংগ্রেসের প্রতি পঞ্জাববাসী বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। এই দুইটি দল প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে। ফলে রাজ্যবাসীও সন্তুষ্ট নয়। আসন্ন লোকসভা নির্বাচনে পঞ্জাবে সবকটি আসন থেকে লড়বে আপ। ১০ থেকে ১২ দিনের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। এই রাজ্য থেকে সর্বাধিক আসন জেতার ব্যাপারে আমরা আশাবাদী। দিল্লিতে যেভাবে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হয়েছে সেই একই ভাবে পঞ্জাবেও আপকে শক্তিশালী করে তোলা হবে। দিল্লিতে আমরা যে ভাল কাজ করেছি, তা পঞ্জাবে প্রচার করা হবে।


কলকাতায় ব্রিগেড সমাবেশে যতই কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের হাত ধরুক কেজরিওয়াল। সেই ঐক্য যে পঞ্জাবে থাকছে না, এদিন তা বুঝিয়ে দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে অরবিন্দ কেজরিওয়াল বলেন, অমিত শাহ এবং মোদী দেশটাকে ধ্বংস করে ছেড়েছেন। দেশের মানুষের হৃদয়ে বিষ ঢোকানো হচ্ছে। তারা যদি ফের ক্ষমতায় আসে তবে দেশ টুকরো টুকরো হয়ে যাবে। সংবিধানকে তারা শেষ করে দেবে।
কলকাতা ব্রিগেড সমাবেশ প্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘সমস্ত বিজেপি বিরোধী শক্তি ওই সমাবেশ উপস্থিত ছিল। গোটা দেশ তাদের পরাজিত করতে চায়।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top