News Flash

  • Home
  • Uncategorized
  • ফের জয় ধরে রাখল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
Image

ফের জয় ধরে রাখল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

ম্যাঞ্চেস্টার, ২০ জানুয়ারি (হি.স.) : জয়ের দৌড় অব্যাহত রাখলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলাররা। ওলে সোল্কজায়ের দায়িত্বভার গ্রহণের পর প্রথম পাঁচ ম্যাচে টানা জয়ে নজির গড়েছিলেন আগেই। শনিবার নরওয়েন কোচের অধীনে টানা সপ্তম জয় ছিনিয়ে নিল ম্যান ইউ।
ক্লাবের প্রাক্তন কোচ ম্যাট বুসবির স্মরণে ম্যাচের আগে এদিন নীরবতা পালন করা হয় ওল্ড ট্র্যাফোর্ড। টটেনহ্যাম ম্যাচের অপরিবর্তিত একাদশই ব্রিটনের বিরুদ্ধে মাঠে নামাতে চেয়েছিলেন সোল্কজায়ের। কিন্তু শেষমুহূর্তে বেইলি অসুস্থ বোধ করায় পরিবর্তে ড্যালটকে নিয়ে শুরু করেন সোল্কজায়ের। মাঝমাঠে এদিনও দুরন্ত ফুটবলে কোচকে আশ্বস্ত করলেন ফরাসি মিডিও পল পোগবা।


২৭ মিনিটে ম্যান ইউ প্রথম গোলের মুখ দেখে পোগবারই বদান্যতায়। যদিও তার আগেই এগিয়ে যাওয়ার সুযোগ চলে এসেছিল হোম টিমের কাছে। কিন্তু ১৯ মিনিটে বক্সের মধ্যে থেকে র‍্যাশফোর্ডের গোলমুখী শট আটকে দেন বিপক্ষ ডিফেন্ডার শ্যেন ডাফি। এরপর একক প্রচেষ্টায় গোলমুখে আগুয়ান পোগবাকে আটকাতে গিয়ে বক্সের মধ্যে ভুল করে বসেন দুই ব্রিটন ডিফেন্ডার। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পটকিক থেকে ম্যান ইউকে এগিয়ে দেন পল পোগবাই। দ্বিতীয়ার্ধেও আধিপত্য নিয়ে খেলে সোল্কজায়েরের ছেলেরা। যদিও একাধিক সুযোগ তৈরি করেও গোল তুলে নিতে ব্যর্থ হন ম্যান ইউ স্ট্রাইকাররা। ৭২ মিনিটে পাস্কাল গ্রস ব্রিটনের হয়ে ব্যবধান কমালেও সোল্কজায়েরের টানা সাত ম্যাচ জয়ে বাধা হয়ে উঠতে পারেনি সেই গোল। ২-১ গোলে জয়ের ফলে ২৩ ম্যাচ থেকে ম্যান ইউয়ের সংগ্রহ ৪৪ পয়েন্ট। লিগ টেবিলে ষষ্ঠস্থানেই রইল তারা।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top