News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি বিমানবন্দরে বাতিল বিমানের তথ্য মিলছে দেরিতে, ক্ষোভ যাত্রীদের
Image

দিল্লি বিমানবন্দরে বাতিল বিমানের তথ্য মিলছে দেরিতে, ক্ষোভ যাত্রীদের

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি. স.) : দিল্লি বিমানবন্দরে ঘন কুয়াশার জেরে প্রায় এক মাস ধরে বাতিল হয়েছে ২০০টি বিমান। আর এই বিমান বাতিলের খবর প্রায় ৯-১০ঘণ্টা অপেক্ষার পর পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীরা। অভিযোগ বাতিল হওয়া সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলির কাউন্টারে গিয়েও মিলছে না তথ্য। সব মিলিয়ে শনিবার সকাল থেকে চরম অরাজকতা শুরু হয় দিল্লি বিমানবন্দরে।
যাত্রীদের অভিযোগ টানা অপেক্ষার পর বি মান বাতিল হচ্ছে। কিন্তু যাত্রীদের কাছে কোনও তথ্য আসছে না। এমনকী বিমান বাতিলের ঘোষণাও করা হয়নি।এর ফলে কাউন্টারের সামনে ভিড় করেন কয়েক হাজার যাত্রী। বিমান বাতিলের ঘোষণা হতেই ক্ষোভ বাড়ে যাত্রীদের মধ্যে। দিল্লি বিমানবন্দরের এক সিআইএসএফ আধিকারিক জানাচ্ছেন, খারাপ আবহাওয়ার জন্য ২০০ বিমান বাতিল করা হয়। যা ঘোষণা হতেই বিমানবন্দর কার্যত বাস স্ট্যান্ডে পরিণত হয়।

ভিড় সামলাতে গিয়ে নাজেহাল হয়ে পড়েন বিমান কর্মীরা। খারাপ আবহাওয়ার জেরে প্রতিদিনই দিল্লি বিমানবন্দরে বাতিল হচ্ছে ৬ থেকে ৭টি বিমান। গত কয়েকদিনে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, বিমান বাতিলের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। সবমিলিয়ে সেই সংখ্যা ২০০-তে গিয়ে ঠেকেছে। এদিন সকাল থেকে বিমান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বেলা বাড়তে হাতে গোনা কয়েকটি বিমান চললেও এখনও বিমানবন্দরের অপেক্ষায় রয়েছেন কয়েক হাজার যাত্রী। অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top