News Flash

  • Home
  • Uncategorized
  • এল এন্ড টি-র যুদ্ধ কামান নির্মাণ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Image

এল এন্ড টি-র যুদ্ধ কামান নির্মাণ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুরাট, ১৯ জানুয়ারি (হি. স.) : শনিবার সুরাটের হাজিরায় লারসেন এন্ড টুবরো (এল এন্ড টি)-র ‘হোয়িটজার গান’ নামক ট্যাঙ্কার নির্মাণ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন দাদরা ও নগর হাভেলি জেলার সিলভাসায় একটি মেডিকেল কলেজের শিলান্যাস করে ভাষণ দেন তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালে ভারতীয় সেনাবাহিনীকে এই ‘হোয়িটজার গান’ সরবরাহ করা নিয়ে প্রায় ৪,৫০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করে এল এন্ড টি।

এই চুক্তি অনুযায়ী কে ৯ বজ্র-টি ১৫৫ এমএম/ ৫২ ক্যালিবার ট্র্যাকড সেলফ প্রপেলড (স্ব-নিয়ন্ত্রিত) বন্দুকের ১০০টি ইউনিট, সেনাবাহিনীকে সরবরাহ করার বরাত পায় এল এন্ড টি। এই ট্যাঙ্কার নির্মাণের উদ্দেশ্যে সুরাট থেকে ৩০ কিলোমিটার দূরে হাজিরায় একটি আরমারড সিস্টেমস কমপ্লেক্স গঠন করেছে লারসেন এন্ড টুবরো। এল এন্ড টি-র এক আধিকারিক জানিয়েছেন, দেশের প্রাইভেট সেক্টরে গঠিত এটিই প্রথম আরমারড সিস্টেমস কমপ্লেক্স ফেসিলিটি। হাজিরায় এই ফেসিলিটি উদ্বোধনের পর সিলভাসায় মেডিকেল কলেজের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top