News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশের সম্ভলে রহস্যজনক মৃত্যু দু’জন মহিলা-সহ ৩ জনের, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

উত্তর প্রদেশের সম্ভলে রহস্যজনক মৃত্যু দু’জন মহিলা-সহ ৩ জনের, তদন্ত শুরু করেছে পুলিশ

সম্ভল (উত্তর প্রদেশ), ১৯ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের সম্ভল জেলায় রহস্যজনকভাবে মৃত্যু হল দু’জন মহিলা-সহ ৩ জনের| সম্ভল জেলার গুরু তেগ বাহাদুর কলোনির ঘটনা| শুক্রবার রাতে তেগ বাহাদুর কলোনিতে অবস্থিত একটি বাড়ি থেকে উদ্ধার হয় দু’জন মহিলা-সহ ৩ জনের মৃতদেহ| মৃতদেহে আঘাতের চিহ্ন থাকায়, রহস্যজনক এই ঘটনা ভাবিয়ে তুলছে তদন্তকারীদের| মৃতদের নাম হল, সন্তোষ দেবী (৭০), তাঁর আত্মীয় কেসর সিং (৬২) এবং তাঁদের বাড়ির পরিচারক|


মোরাদাবাদের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) রমিত শর্মা জানিয়েছেন, ‘শুক্রবার রাতে তেগ বাহাদুর কলোনিতে অবস্থিত একটি বাড়ি থেকে উদ্ধার হয় ৩ জনের মৃতদেহ| মৃতদের মধ্যে রয়েছেন সন্তোষ দেবী নামে একজন মহিলা, তাঁর দেওর কেসর সিং এবং বাড়ির পরিচারক| মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে| ঘটনার তদন্ত শুরু হয়েছে|’ পুলিশের অনুমান, সম্ভবত বৃহস্পতিবার খুন করা হয় তাঁদের| শুক্রবার রাতে দেহগুলি উদ্ধার হয়েছে| ময়নাতদন্তের প্রাক্কালে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে নারাজ তদন্তকারীরা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top