News Flash

  • Home
  • Uncategorized
  • অটো চালকদের দৌরাত্ম্যে পকেট কাটা যাচ্ছে যাত্রীদের
Image

অটো চালকদের দৌরাত্ম্যে পকেট কাটা যাচ্ছে যাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী৷৷ রাজ্যে নয়া সরকার প্রতিষ্ঠার পর ২০ শতাংশ হারে যাত্রী ভাড়া বৃদ্ধি পেলেও অটো চালকদের দৌরাত্ম কিন্তু বদ্ধ হয়নি৷ অটো চালকরা নিজ ইচ্ছে মতো যাত্রী পরিবহণ করে চলছে৷ কখনো ৪ জন কখনও বা ৫ জন যাত্রী পরিবহণ করে চলছে৷ ফলে যান দুর্ঘটনার পরিমাণ প্রতিদিন শহর ও শহরতলি এলাকাগুলিতে বৃদ্ধি পেয়ে চলছে৷ কিন্তু ট্রাফিক কর্মীদের এদিকে কোন নজর নেই বলে চলে৷ শুক্রবার এমনই চিত্র দেখা গেল৷ সুতরাং অতিরিক্ত যাত্রী পরিবহণের ফলে বড়সড় যান দুর্ঘটনা ঘটতে পারেপ বলে সচেতন মহলের দাবি৷

ছাত্রছাত্রীরা আবার এসব বুঝে না, তারা বেশিরভাগই রাস্তায় চলে দলবদ্ধভাবে৷ ফলে দ্রুতগতিতে চলার ফলে যে কোনও সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা৷ কারণ বাজারগুলিতে গতি নিয়ন্ত্রণের কোনও পদ্ধতি নেই৷ নতুন করে জাতীয় সড়ক নির্মাণের ফলে যানবাহনগুলির গতি আরও বেড়ে গেছে৷ তার উপর গত কয়েক বছরে মহকুমা জুড়ে যানবাহনের সংখ্যাও বেড়েছে কয়েকগুণ৷ কিন্তু গতি নিয়ন্ত্রণের কোনও সুযোগ না থাকায় বাজারগুলির উপর দিয়ে যেমন দ্রুতগতিতে ছুটছে তেমনিভাবে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণও হারাচ্ছে অনেকে৷ এজন্য দ্রুতগতিতে ছুটা গাড়ি ও বাইকগুলির গতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের নিকট আবেদন জানিয়েছেন মহকুমার সাধারণ মানুষ৷ তাদের মতে অনেক সময় দেখা যায় যাত্রীবাহী গাড়িগুলিও রাস্তার উপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে৷ ফলে ঘটে বিপত্তি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top