News Flash

  • Home
  • Uncategorized
  • রেশন দোকানে ডাল মিলবে ফেব্রুয়ারি থেকে
Image

রেশন দোকানে ডাল মিলবে ফেব্রুয়ারি থেকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী৷৷ জাতীয় ভোক্তা দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার মুক্তদারা অডিটোরিয়ামে আলোচনাচক্র ও কুইজ প্রতিযোগিরা আয়োজন করা হয়৷ খাদ্য, জনসংভরণ ও ভোক্তা বিষয়ক দপ্তর ও সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে হয় এই অনুষ্ঠান৷ এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মনোজকান্তি দেব বলেন প্রতি বছর ২৪ ডিসেম্বর দিনটি জাতীয় ভোক্তা দিবস উপলক্ষে উদ্যাপন করা হয় প্রতিবিছর৷ কিন্তু গত বছর নির্র্বচন থাকায় সেই দিনে এই অনুষ্ঠানটি করা যায়নি৷ পরবর্তী সময়ে ২৮ ডিসেম্বর কমলপুরে হয় মূল অনুষ্ঠান৷

সেখানে প্রায় দেড় হাজার প্রতিনিধি অংশগ্রহণ করেন৷ খাদ্য, জনসংভরণ ও ভোক্তা বিষয় দপ্তর বিগত দশ মাস যাবত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে৷ প্রধানমন্ত্রী উজ্বলা যোজনা প্রকল্প থেকে দু-লক্ষের বেশি গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে৷ একটা সময় গ্যাস নিয়ে এই রাজ্যে হুলুস্থুল হত৷ কিন্তু নতুন সরকার সেই সমস্যা নিরসন করেছে বলে জানান মন্ত্রী মনোজকান্তি দেব৷ গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী করা হযেছে৷ ৬২ হাজারের উপর জাল কার্ড বাজেযাপ্ত হযেছে৷ তার জন্য প্রতিবছর ৫ কোটি টাকা ব্যয হত৷ এই দুনীতির বন্ধ করা গেছে বলে জানান তিনি৷ জানুয়ার মাস থেকে রেশনের মাধ্যমে এক কেজি করে ডাল প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তা কার্যকর হবে ফেব্রুয়ারি মাস থেকে৷ অর্থাৎ ফেব্রুয়ারি মাসে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস মিলিয়ে দুই কেজি ডাল রেশনের মাধ্যমে পাবেন বলে জানান মন্ত্র মনোজ কান্তি দেব৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top