News Flash

  • Home
  • Uncategorized
  • ভাতা না পেয়ে পদ্মবিল সিডিপিও অফিসে তালা দিলেন ক্ষুব্ধ জনতা
Image

ভাতা না পেয়ে পদ্মবিল সিডিপিও অফিসে তালা দিলেন ক্ষুব্ধ জনতা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৮ জানুয়ারি ৷৷ শুক্রবার দুপুরে খোয়াইয়ের পদ্মবিল ব্লক এলাকায় সিডিপিও অফিসে তালা ঝুলিয়ে দিল এলাকার ভাতা প্রাপকরা৷ দীর্ঘ ৩ ঘণ্টা তালা বন্দি থাকার পর খোয়াইয়ের সিডিপিও দীনেশ দেববর্মার উদ্যোগে তালা বন্দি থেকে মুক্ত হয় পদ্মবিল ব্লক এলাকার সিডিপিও অফিসের আধিকারিক সহ অন্যান্য কর্মীরা৷ ঘটনার বিবরণে জানা যায় বামফ্রন্ট সরকারের আমলে গ্রামের ভাতা প্রাপকরা প্রতিনিয়ত ভাতা পেতেন৷ নির্বাচনের পূর্বে বিজেপি আইপিএফটি জোট হবার পর তারা ঘোষণা দিয়েছিল জোট সরকার ক্ষমতায় আসলে নূ্যনতম ২০০০ টাকা ভাতা দেওয়া হবে৷ সেই অনুসারে নতুন সরকার ক্ষমতায় আসার পর ভাতা প্রাপকদের নিয়ে শুরু হয়েছে রামখেলা৷ নতুন সরকার পুরাতন ভাতা প্রাপকদের বাদ দিয়ে নতুন করে তালিকা তৈরি করে৷ এই তালিকায় পূর্বের প্রকৃত ভাতা প্রাপকরা নতুন তালিকা থেকে বঞ্চিত বলে অভিযোগ৷

তাই যারা পূর্বে ভাতা পেতেন বর্তমানে সিডিপিও অরুন্ধুতি দেববর্মা সহ সমস্ত কর্মীদের তালা বন্দি করে রাখে দুপুর ১২টা থেকে৷ ভাতা প্রাপক এক বৃদ্ধা মহিলা জানান তাদের ঘরে টাকা নেই, নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেকের ভাতা ২০০০ টাকা করা হবে৷ বৃদ্ধ এও জানান ২০০০ টাকা তো দুরের কথা তালিকা থেকে উনার নামটাই কেটে ফেলা হয়েছে৷ প্রায় ৩ শতাধিক বৃদ্ধ/বৃদ্ধা তাদের নাম বাদ যাওয়ায় তারা সিডিপিও অফিসে তালা দেয়৷ এই ঘটনা দূর থেকে প্রত্যক্ষ করতে থাকে আইপিএফটি নেতারা৷ কিছু বলার সাহস দেখায়নি তারা৷
এদিকে দীর্ঘক্ষণ তালাবন্দি থাকায় এদিন সিডিপিও অফিসে কাজকর্ম লাটে উঠে৷ সকাল থেকে দুপুর পর্যন্ত তালাবন্দি থাকলেওতা খোলার জন্য কাউকেই দেখা যায়নি৷ তবে সিডিপিও’র আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ভাতা প্রাপকরা হুঁশিয়ারি দিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে প্রতিশ্রুতি মত ভাতা না পেলে তার ফের আন্দোলনে শামিল হবেন৷ এখন দেখার কবে নাগাদ প্রতিশ্রুতি মত ভাতার টাকা পান৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top