News Flash

  • Home
  • Uncategorized
  • কোপা ডেল রে’র মরণ-বাঁচন ম্যাচে জয় বার্সেলোনা
Image

কোপা ডেল রে’র মরণ-বাঁচন ম্যাচে জয় বার্সেলোনা

বার্সেলোনা, ১৮ জানুয়ারি (হি.স.) : কোপা ডেল রে’র মরণ-বাঁচন ম্যাচে লেভান্তের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিল বার্সেলোনা৷ ঘরের মাঠ ন্যু ক্যাম্পে খেলতে নেমে কাতালান জায়ান্টরা লেভান্তেকে ৩-০ গোলে পরাস্ত করল৷ লেভান্তের ঘরের মাঠে প্রথম লেগের প্রি-কোয়ার্টারে ১-২ গোলে হারতে হয়েছিল বার্সেলোনাকে৷ ফিরতি লেগে ঘরের মাঠে হারলেই কোপা ডেল রে’র শেষ ষোলোর হার্ডল থেকেই ছিটকে যেতে হত বার্সাকে৷ জিততেই হবে, এমন শর্ত সামনে রেখে ন্যু ক্যাম্পে লেভান্তকে হারাল বার্সেলোনা৷
দেম্বেলের জোড়া গোল ও মেসির ধারাবাহিকতার সুবাদে ফিরতি লেগের ডু অর ডাই ম্যাচে লেভান্তেকে ৩-০ গোলে হারাল বার্সেলোনা৷ দুই পর্ব মিলিয়ে লেভান্তেকে ৪-২ ব্যবধানে পিছনে ফেলে টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে মেসিরা৷ বার্সার হয়ে এদিন ম্যাচের প্রথমার্ধে জোড়া গোল করেন দেম্বেলে৷

দ্বিতীয়ার্ধে একটি গোল মেসির৷গত মাসে লিওনেল মেসির হ্যাটট্রিকের সুবাদে লা লিগার ম্যাচে লেভান্তেকে ৫-০ ব্যবধানে পরাস্ত করেছে বার্সেলোনা৷ সেই ম্যাচে বার্সার হয়ে গোল করেছিলেন সুয়ারেজ ও পিকে৷ কোপা ডেল রে’র প্রর্থম পর্বের প্রি-কোয়ার্টারে অবশ্য মাঠে নামেননি সেই ম্যাচের তিন গোল স্কোরার৷ বিশেষ করে মেসির মাঠে না থাকাটাই তফাৎ গড়ে দেয় দু’দলের মধ্যে৷মেসি-সুয়ারেজ-পিকে ত্রয়ী ছাড়াও প্রথম লেগের প্রি-কোয়ার্টারে দলের একাধিক ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন ভালভারদে৷ফিরতি লেগে অবশ্য কোনও পরীক্ষা-নিরীক্ষার রাস্তায় হাঁটেনি বার্সা৷ সুয়ারেজকে পরিবর্ত হিসাবে ব্যবহার করা ছাড়া পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামে কাতালান দলটি৷ ম্যাচের বয়স ঠিক আধ ঘণ্টা গড়ানোর পরেই এক মিনিটের ব্যবধানে (৩০ ও ৩১ মিনিটে) মেসির পাস থেকে জোড়া গোল করেন দেম্বেলে৷ ৫৪ মিনিটে সেমেদোর পাস থেকে বার্সার তৃতীয় গোল আসে মেসির পা থেকে৷ 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top