News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি-সহ উত্তর ভারতে ঘন কুয়াশার দাপট অব্যাহত, ফের ব্যাহত রেল ও বিমান পরিষেবা
Image

দিল্লি-সহ উত্তর ভারতে ঘন কুয়াশার দাপট অব্যাহত, ফের ব্যাহত রেল ও বিমান পরিষেবা

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): কুয়াশার ঘনঘটা যেন কাটতেই চাইছে না! গত কয়েক দিন ধরে দিল্লি-সহ গোটা উত্তর ভারত ঘন কুয়াশার চাদরে ঢাকা। শৈত্যপ্রবাহের পাশাপাশি কুয়াশার দাপটে স্বাভাবিক জনজীবন প্রায় থমকে গিয়েছে। একই ধরণের আবহাওয়া অব্যাহত থাকল শুক্রবারও। শুক্রবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা ছিল দিল্লি-সহ গোটা উত্তর ভারত। কুয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লির আর কে পুরম, রিং রোড, রাজপথ-সহ বিভিন্ন এলাকা। কোনও কোনও জায়গায় দৃশ্যমানতা একেবারে তলানিতে ঠেকে যায়। কুয়াশার পাশাপাশি রাজধানীতে এদিনও জাঁকিয়ে শীত অনুভূত হয়েছে।
ঘন কুয়াশার প্রভাবে রেল ও বিমান চলাচলের উপর ব্যাপক প্রভাব পড়েছে এদিনও। রেল সূত্রে খবর, ঘন কুয়াশা এবং দৃশমানতার অভাবে এদিন দিল্লিতে দেরিতে এসেছে ১০টি ট্রেন। এছাড়াও বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

খারাপ আবহাওয়ার কারণে বিমান পরিষেবাও বিঘ্নিত হয়েছে। দিল্লি বিমান বন্দর সূত্রের খবর, শুক্রবার সকাল ৫.৩০ মিনিট থেকে ৭.০০ মিনিট পর্যন্ত খারাপ আবহাওয়ার কারণে বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে। একটি আন্তর্জাতিক বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে।শুধু দিল্লি নয়, শুক্রবার কুয়াশার দাপট থেকে মুক্তি পায়নি উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ও। অমৃতসর-সহ পঞ্জাবের বেশ কয়েকটি জায়গায় দৃশ্যমানতা তলানিতে ঠেকে যায়। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাও। উত্তর ভারতের পাশাপাশি পূর্ব ভারতের কয়েকটি রাজ্যও এ দিন ঘন কুয়াশায় আচ্ছ্ন্ন ছিল। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top