News Flash

  • Home
  • Uncategorized
  • সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রকে পাথেয় করে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে ঃ মুখ্যমন্ত্রী
Image

সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রকে পাথেয় করে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলির সুফল যৃেন প্রত্যেকটি ত্রিপুরাবাসী পেতে পারে সেই বিষয়ে জমাতিয়া হদা সমাজের নেতৃত্বকে এগিয়ে আসতে হবে৷ রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উন্নয়নমূলক সরকারি প্রকল্পগুলি মানুষের কাছে সঠিক ভাবে পৌঁছানোর ক্ষেত্রেও গুরু দায়িত্ব পালন করতে হবে৷ আজ আগরতলার খেজুরবাগান এলাকায় নবনির্মিত নয়ুৎমা কমিউনিটি হলের উদ্বেধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য ছিলেন আধুনি ত্রিপুরার রূপকার৷ তার আদর্শকে সামনে রেখে বর্তমান রাজ্য সরকার কাজ করছেন৷ মহারাজা কিরীট বিক্রম কিসোর মানিক্য ২০০১ সালে এি জায়গা জমাতিয়া হদা-কে দান করেন৷ ত্রিপুরাকে মহান বানানোর যে স্বপ্ণ দেখেছিলেন বর্তান রাজ্য সরকার নিষ্ঠা সহকারে চেষ্টা করবে সেই স্বপ্ণকে বাস্তাবিত করতে৷ সমাজ ব্যবস্থাকেও দুর্নীতিমুক্ত করার জন্য প্রতিটি ক্ষেত্রে ডিজিটালাইজেশন ব্যবস্থা চালু করার উদোগ নেওয়া হয়েছে৷ পাশাপাশি স্বচ্ছ নিয়োগনীতিও নিয়ে আসা হয়েছে আরক্ষা দপ্তরের নিয়োগের ক্ষেত্রে মহিলাদের ১০ শতাংশ পদ সংরক্ষণ করা হয়েছে৷


মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড তাই রাজ্যে গুণগতমান সম্পন্ন শিক্ষা প্রসারের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার৷ ইতিমধ্যে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, আসন্ন শিক্ষাবর্ষ থেকে এনসিইআরটি পাঠ্যক্রম চালু করা হবে৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে প্রথম গ্রামে গ্রামে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে গ্রামে রাস্তা তৈরির কাজ শুরু করেছিলেন৷ বর্তমান রাজ্য সরকারও রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে৷ বাংলাদেশের সঙ্গে জলপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও পরিকল্পনা নেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার রাজ্যের যোগাযোগ ব্যবস্তার উন্নয়নে মনু -সিংলুম এবং কৈলাসহর থেকে কুমারঘাট হয়ে খোয়াই এই দুটি জাতীয় সড়কের নির্মাণের কাজ মঞ্জুরী দিয়েছে এবং টেন্ডার প্রক্রিায়র কাজ হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী৷
জমাতিয়া হদা সমাজের প্রতি মুখ্যমন্ত্রী বলেন, আপনারা নিজেদের সমাজ ব্যবস্থাকে সংগঠিত করে রেখেছেন৷ সরকার হচ্ছে সাংবিধানিক একটা মাধ্যম৷ সাংবিধানিক ব্যবস্থা তখনই সুদৃঢ় হবে যখন সমাজকে সঠিকভাবে পরিচালিত করা হবে৷ আমরা যারা সমাজে রয়েছি আমাদের এই গুরু দায়িত্ব পালন করতে হবে৷ রাজ্যের কৃষকদের আয় বৃদ্ধি করার লক্ষ্যে রাজ্য সরকার এফসিআই-এর মধ্যমে কৃষকদের কাছ থেকে নূ্যনতম সহায়ক মূল্যে ধান ক্র করা শুরু করেছে৷ এতে রাজ্যের কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন৷ আগামী তিন বছরের মধ্যে রাজ্যকে তথ্য-প্রযুক্তি, শি৭া, লজিস্টিক হাবে পরিণত করা হবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷
অনুষ্ঠানে উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন, রাজ্যের জনজাতিদের সার্বিক উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে৷ সমগ্র জাতি গোষ্ঠীর উন্নয়নে মানব সম্পদ তৈরি করার লক্ষ্যে সরকার গুরুত্ব দিয়েছে৷ তিনি বলেন, শান্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়৷ যে কোনও রাজ্যের বিকাশের ক্ষেত্রে শান্তি, উন্নয়ন ও সুবিচার ব্যবস্থা ঠিক থাকতে হবে৷ তবেই রাজ্যের উন্নয়ন অবিশ্যম্ভাবী৷ তিনি বলেন, জনজাতিদের উচ্চশিক্ষার প্রসারের ক্ষেত্রে রাজ্য সরকার গুরুত্ব দিয়েছে৷ ৬০ জন উপজাতি ছাত্র-ছাত্রীকে বহির্র্রজ্যে পাঠানো হয়েছে৷ ১৮টি একলব্য মডেল আবাসিক সুকল স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে৷ এরমধ্যে ১০টির জন্য অর্থমঞ্জুরীও মিলেছে বলে জানান শ্রী জমাতিয়া৷
অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাকেন বিশেষ অতিথি জমাতিয়া হদা অক্রা পদ্মলীলা জমাতিয়া, অনুষ্ঠানে সভাপতি বিধায়ক রামপদ জমাতিয়া৷ স্বাগত বক্তব্য রাখেন জমাতিয়া হদার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ জমাতিয়া৷ এছাড়া উপস্থিত ছিলেন জমাতিয়া হদার উপদেষ্টা আইন সচিব দাতামোহন জমাতিয়া ও উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সি কে জমাতিয়া৷ অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন জমাতিয়া হদা অক্রা পুলিন্দ্র কুমার জমাতিয়া৷ মুখ্যমন্ত্রীজমায়িা সমাজের কুলদেবতা বাবা গড়িয়ার কাছে প্রার্থনা করে সকল ত্রিপুরাবাসীর জন্য মঙ্গল কামনা করেন৷ তিনি জমাতিয়া হদার নেতৃত্বের নিকট নবনির্মিত ভবনের দায়িত্বভার একটি সার্টিফিকেটের মাধ্যমে তুলে দেন৷
অনুষ্ঠানে জমাতিয়া সমাজের উপস্থিত জনগণ সরকারের নেশামুক্ত ত্রিপুরা অইভযানের সমর্থনে কুলদেবতা বাবা গড়িয়াকে সাক্ষী রেখে নেশা জাতীয় দ্রব্যের সেবন না করার শপথ গ্রহণ করেন৷
উল্লেখ্য ২০১৫-১৬ অর্থবর্ষে পরিকল্পনা ও সমন্বয় দপ্তর স্পেশাল ডেভেলপমেন্ট স্কীমে উপজাতি কল্যাণ দপ্তরেক এই ২০০ আসন বিশিষ্ট মিলনায়তন নির্মাণের জন্য মোট ১ কোটি ২০ লক্ষ টাকা অনুমোদন দিয়েছিলো৷ উপজাতি কল্যাণ দপ্তর এই মিলনায়তনের নির্মাণ কাজের দায়িত্ব দেয় গ্রামোন্নয়ন দপ্তরকে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top