News Flash

  • Home
  • Uncategorized
  • সংঘর্ষস্থল মাধববাড়ি পরিদর্শনে প্রদ্যুৎ রাজনীতির নয়া সমীকরণের ইঙ্গিত
Image

সংঘর্ষস্থল মাধববাড়ি পরিদর্শনে প্রদ্যুৎ রাজনীতির নয়া সমীকরণের ইঙ্গিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ জিরানীয়া মহকুমার অন্তর্গত ৮ জানুয়ারির সংঘর্ষস্থল মাধবাড়ি পরিদর্শন করেছন মহারাজা প্রদ্যোৎকিশোর দেববর্মণ৷ জানা গেছে, বৃহস্পতিবার সকালে মাধববাড়ি পরিদর্শনে গিয়ে তিনি সে দিনের সংঘটিত ঘটনায় ক্ষতিগ্রস্ত জায়গাগুলি পরিদর্শন করেছেন৷ সেখানে স্থানীয় মানুষদের সাথে কথাও বলেছেন মহারাজা প্রদ্যোতকিশোর৷ প্রসঙ্গত, কংগ্রেস নেতা বলে পরিচিত হলেও মহারাজা প্রদ্যোৎকিশোর দেববর্মাণ দলের একজন বিতর্কিত ব্যক্তিত্ব৷ এদিকে পুলিশের আশঙ্কা, সাম্প্রদায়িক উস্কানি এবং নতুন করে উত্তেজনা সৃষ্টির চেষ্টা চলছে ওই এলাকায়৷ এই অবস্থায় মাধবাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে৷ উল্লেখ্য, বর্তমান প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে প্রদ্যোত কিশোর দেববর্মণের তিক্ততা প্রকাশ্যে চলে এসেছে৷

একই সঙ্গে জনজাতিভিত্তিক দলগুলোর সমর্থন নিয়ে তিনি আসন্ন লোকসভা নির্বাচনে পুর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন বলেও প্রচারে এসেছে৷ একই সঙ্গে জনজাতিভিত্তিক দলগুলোর সমর্থন নিয়ে তিনি আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন বলেও প্রচারে এসেছে৷ এই অবস্থায় প্রদ্যোতকিশোর দেববর্মণের মাধববাড়ি সফরে যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ নাগরিকত্ব আইন সংশোধনী বিল নিয়ে গত ৮ তারিখ আহূত ১১ ঘণ্টার ধর্মঘটেরদিন মাধবাড়িতে আন্দোলনকারীরা হিংসার আশ্রয় নিয়েছিল৷ এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে গুলিও চালাতে হয়৷ তাতে ছয়জন গুলিবিদ্ধ হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top