News Flash

  • Home
  • Uncategorized
  • ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা, জম্মু-দিল্লি দূরন্ত এক্সপ্রেসের দু’টি কামরায় দুঃসাহসিক ডাকাতি
Image

ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা, জম্মু-দিল্লি দূরন্ত এক্সপ্রেসের দু’টি কামরায় দুঃসাহসিক ডাকাতি

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): আবারও প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা| বৃহস্পতিবার ভোরে দিল্লির উপকণ্ঠে বাদলি স্টেশনে জম্মু-দিল্লি দূরন্ত এক্সপ্রেসের দু’টি কামরায় অবাধে লুঠপাট চালাল একদল দুষ্কৃতী| অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের একটি দল জম্মু-দিল্লি দূরন্ত এক্সপ্রেসের বি ৩ এবং বি ৭ কামরায় লুঠপাট চালায়| ট্রেনের দু’টি কামরায় ৭-১০ জন দুষ্কৃতী লুঠপাট চালায় বলে জানা গিয়েছে| যাত্রীদের মোবাইল ফোন, টাকা, এটিএম কার্ড ও গয়না-সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে| দিল্লি থেকে সামান্য দূরে দুঃসাহসিক এই ডাকাতির ঘটনায় রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে| দুঃসাহসিক এই ডাকাতির ঘটনার তদন্ত শুরু করেছে আরপিএফ|


উত্তরাঞ্চলীয় রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে দিল্লি থেকে কিছুটা দূরে জম্মু-দিল্লি দূরন্ত এক্সপ্রেসের দু’টি কামরায় লুঠপাট চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের একটি দল| জম্মু-দিল্লি দূরন্ত এক্সপ্রেসের বি ৩ এবং বি ৭ কামরায় লুঠপাট চালিয়েছে দুষ্কৃতীরা| যাত্রীদের কাছে থেকে বহু মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা, এমনই মনে করা হচ্ছে| উত্তরাঞ্চলীয় রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) আরও জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করেছে আরপিএফ| দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে| যাত্রীদের দাবি, সবে মাত্র ট্রেনটি থেমেছিল বাদলি স্টেশনে তখনই জনা ৭-১০ জন হুড়মুড়িয়ে ট্রেনের ভিতরে ঢুকে পড়ে| তাদের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল| মুহূর্তের মধ্যেই দু’টি কামরা লণ্ডভণ্ড করে দেয় আততায়ীরা| নিমেষের মধ্যেই যাত্রীদের মোবাইল ফোন, এটিএম কার্ড-সহ বহু মূল্যবান সামগ্রী লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা| যাত্রীরা অনলাইনে অভিযোগ জানিয়েছেন, তাঁদের গলায় ছুরি ঠেকিয়ে অবাধে লুঠপাট চালিয়েছে দুষ্কৃতীরা| সেই সময় ট্রেনটিতে নিরাপত্তা রক্ষী ছিল না বলে অভিযোগ উঠছে| ডাকাতির তদন্তভার রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top