News Flash

  • Home
  • Uncategorized
  • বল জ্বরে ভুগছেন বিজেপি-র সাধারণ সম্পাদক রামলাল, ভর্তি নয়ডার কৈলাশ হাসপাতালে
Image

বল জ্বরে ভুগছেন বিজেপি-র সাধারণ সম্পাদক রামলাল, ভর্তি নয়ডার কৈলাশ হাসপাতালে

নয়ডা (উত্তর প্রদেশ), ১৭ জানুয়ারি (হি.স.): প্রবল জ্বরে ভুগছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) রাম লাল| গুরুতর অসুস্থ অবস্থায় রাম লালকে উত্তর প্রদেশের নয়ডার কৈলাশ হাসপাতালে ভর্তি করা হয়েছে| কৈলাশ হাসপাতাল সূত্রের খবর, বুধবার রাত থেকেই প্রবল জ্বরে ভুগছেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) রাম লাল| আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে| কৈলাশ হাসপাতালের সিনিয়র ম্যানেজার ভি বি যোশি জানিয়েছেন, ‘একাধিক রক্ত পরীক্ষা করা হয়েছে, আপাতত রিপোর্টের অপেক্ষা রয়েছি আমরা| তিনি ভালোই আছেন| আপাতত পর্যবেক্ষণে রাখা হবে|’


যদিও, বিজেপির জাতীয় আইটি এবং সোশ্যাল মিডিয়া প্রচার-এর সদস্য খেমচন্দ শর্মা জানিয়েছেন, রুটিন চেকআপের জন্য নয়ডার কৈলাশ হাসপাতালে ভর্তি হয়েছেন রাম লাল| খেমচন্দ শর্মা টুইট করে জানিয়েছেন, ‘রুটিন চেকআপের জন্য নয়ডার কৈলাশ হাসপাতালে ভর্তি হয়েছেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) শ্রী রাম লালজী| চিন্তার কোনও কারণ নেই| বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে|’ উল্লেখ্য, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) পদের দায়িত্ব নেওয়ার প্রাক্কালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র প্রচারক ছিলেন রাম লাল|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top