News Flash

  • Home
  • Uncategorized
  • ফের আম আদমি পার্টিতে ভাঙন, কেজরিওয়ালকে অহংকারী আখ্যা দিয়ে আপ ছাড়লেন বলদেব সিং
Image

ফের আম আদমি পার্টিতে ভাঙন, কেজরিওয়ালকে অহংকারী আখ্যা দিয়ে আপ ছাড়লেন বলদেব সিং

চণ্ডীগড়, ১৬ জানুয়ারি (হি.স.): লোকসভা ভোটের কয়েকমাস আগেই আম আদমি পার্টি (আপ)-তে ভাঙন| আম আদমি পার্টি (আপ)-র প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন ‘বিদ্রোহী’ আপ বিধায়ক বলদেব সিং| দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে ‘স্বৈরাচারী এবং অহংকারী’ আখ্যা দিয়ে আম আদমি পার্টি (আপ)-র প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন মাস্টার বলদেব সিং|পঞ্জাবের জয়তু বিধানসভা কেন্দ্রের আপ বিধায়ক মাস্টার বলদেব সিং দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন| উল্লেখ্য, গত ৬ জানুয়ারি অপর আপ বিধায়ক সুখপাল সিং খৈরা আপ থেকে ইস্তফা দিয়েছিলেন| চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার বড়সড় ধাক্কা খেল আম আদমি পার্টি (আপ)| 

আম আদমি পার্টি (আপ)-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে লেখা চিঠিতে‘বিদ্রোহী’ আপ বিধায়ক মাস্টাল বলদেব সিং জানিয়েছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গেই আম আদমি পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছি|’ ‘বিদ্রোহী’ আপ বিধায়ক চিঠিতে আরও লিখেছেন, ‘আপনার স্বৈরাচারী, অহংকারী ও অযৌক্তিক কাজকর্মের জন্য প্রশান্ত ভূষণ,যোগেন্দ্র যাদব, কিরণ বেদী, এইচ এস খালসা, গুরপ্রীত ঘুগ্গি, আশিস খেতন, আশুতোষ, এইচ এস ফুলকা প্রমুখ দল থেকে বেরিয়ে গিয়েছেন অথবা দল থেকে বের করে দেওয়া হয়েছে| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top